রাজ্য

বাস ও মেট্রো পরিষেবা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর জেনে নিন !

বাস ও মেট্রো পরিষেবা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর জেনে নিন ! - West Bengal News 24

 

ওয়েবডেস্ক : শুক্রবার সাংবাদিক বৈঠক করে একাধিক বড় ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১ জুলাই থেকে যাতে সমস্ত বেসরকারি বাসকে রাস্তায় নামাতে ভরতুকি দেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাসের ভাড়া বাড়ানো হবে না বলেও সাফ জানিয়ে দিলেন তিনি। একইসঙ্গে, ১ জুলাই থেকে মেট্রো পরিষেবা চালুরও প্রস্তাব দিলেন তিনি। এ দিন তিনি জানান, ডিজেলের দাম বাড়ছে। পাশাপাশি সরকারি নিয়ম মানতে হচ্ছে বাসগুলিকে। ফলে ক্ষতির মুখে পড়ছেন তাঁরা।

তাই ৬ হাজারের মধ্যে মাত্র আ্রড়াই হাজার বাস রাস্তায় নামছিল। এবার সমস্ত বাস রাস্তায় নামাতে বাসপিছু ১৫ হাজার টাকা ভরতুকি দেওয়া হবে। ।ফলে ১ জুলাই থেকে সমস্ত বাস রাস্তায় নামবে বলে মনে করা হচ্ছে। এমনকী, বাসের চালক ও কন্ডাক্টরদের স্বাস্থ্যসাথীর আওতায় আনা হচ্ছে

সুত্র: প্রথম কলকাতা

আরও পড়ুন ::

Back to top button