বিনোদন

আয়রাকে বুকে নিয়ে সৃজিতের পোস্ট, আমার মেয়ের ঘুমিয়ে পড়া মুখ

আয়রাকে বুকে নিয়ে সৃজিতের পোস্ট, আমার মেয়ের ঘুমিয়ে পড়া মুখ - West Bengal News 24

চলমান করোনার লকডাউন শেষে গত ১৫ আগস্ট ভারতে গেলেন রাফিয়াথ রশিদ মিথিলা। সঙ্গে নিলেন তার একমাত্র কন্যা আয়রা খানকেও।

পশ্চিমবঙ্গের এই নন্দিত পরিচালকের সঙ্গে মিথিলা-তাহসানের কন্যা আয়রা দারুণভাবে মিশে গেছে। তেমনই একটা ছবি পোস্ট করেছেন সৃজিত। তার বুকের ওপর ঘুমিয়ে পড়েছে ছোট্ট আয়রা। ক্যাপশনে সৃজিত লিখেছেন কবির সুমনের বিখ্যাত গানের একটি লাইন- ‘গান তুমি হও আমার মেয়ের ঘুমিয়ে পড়া মুখ। ’

আরও পড়ুন : ‘তাহলে আপনাকে গ্রেফতার করাই যায়’

ফেসবুকে সৃজিতের পোস্ট করা ছবিটা দেখে আপ্লুত হয়েছেন সবাই। পশ্চিমবঙ্গের আরেক খ্যাতিমান পরিচালক কৌশিক গাঙ্গুলী কমেন্টে লিখেছেন, ‘তোর জীবনের সেরা ছবি। এই তো নৌকো ঘাটে বাঁধা সম্পূর্ণ হলো। অনেক ভালোবাসা ও আদর। ’

এই ধরনের মন্তব্য করছেন আরও অসংখ্য মানুষ। অসাধারণ এই ছবিটি ছুঁয়ে গেছে সবাইকে।

গান তুমি হও গরম কালের সন্ধ্যে বেলার হাওয়া/অনেক পুড়ে যাওয়ার পরে খানিক বেঁচে যাওয়া/গান তুমি হও বিশ্রী গরম ভুলিয়ে দেয়া বৃষ্টি/সজীবতার ভরসা দেয়া সফল অনা সৃষ্টি- সৃজিতের দেওয়া এই ক্যাপশনটা ভাবিয়েছে সবাইকে। কারণ খুব কম মানুষই আছেন, যারা কবির সুমনের বিখ্যাত এই গানটি শোনেন নি।

 

 

আরও পড়ুন ::

Back to top button