বিনোদন

সারা-সুশান্ত তিনদিন হোটেলে ছিলেন

সারা-সুশান্ত তিনদিন হোটেলে ছিলেন - West Bengal News 24

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা পর একে একে ভারতীয় গণমাধ্যমে আসছে চাঞ্চল্যকর তথ্য। প্রতিভাবান এই অভিনেতার মৃত্যু রহস্য উদঘাটনে তদন্ত করছে ভারতের গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা কেন্দ্রীয় অনুসন্ধান সংস্থা (সিবিআই)।

এদিকে ভারতীয় গণমাধ্যেমে আসছে সুশান্তের ফেলে যাওয়া জীবনের নানা ঘটনা। এর মধ্যে যাকে জড়িয়ে সবচেয়ে বেশি সংবাদ মাধ্যমে আলোচনা সমালোচনা চলছে তিনি হলে অভিনেত্রী রিয়া চক্রবর্তী।

এরই মধ্যে রিয়াকে কয়েকবার জেরা করেছে সিবিআই। এখন সুশান্তের সঙ্গে সম্পর্কের জের ধরে আরেকটি নাম ভারতীয় গণমাধ্যমে আসছে। তিনি হলেন নবাব পরিবারের সাইফ আলী খানের কন্যা সারা আলী খান।

সম্প্রতি সারা ও সুশান্তের প্রেমের বিষয়ে মুখ খুললেন অভিনেতার সাবেক ব্যবস্থাপক সাবির আহমেদ। সাবির বলছেন, ২০১৮ সালের ডিসেম্বরে সুশান্তের সঙ্গে ব্যাংককে ছিলেন সারা।

আরও পড়ুন : সুশান্ত হত্যায় নাম জড়াল ভারতীয় খেলোয়াড়ের!

টানা তিন দিন হোটেলের ঘর থেকে বের হননি দুজনের কেউ। অবশ্য সারা আর সুশান্তের ব্যাংককে ভ্রমণের প্রসঙ্গটি প্রথমে এসেছিল অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সাক্ষাৎকারে।

২০১৮ সালের ডিসেম্বরে সুশান্তের সঙ্গে ব্যাংককে ছিলেন সারা। টানা তিন দিন হোটেলের ঘর থেকে বের হননি দুজনের কেউ।

রিয়ার দাবি, এ ভ্রমণে সুশান্ত ৭০ লাখ টাকা খরচ করেছিলেন। এই সূত্রে সুশান্তের ব্যবস্থাপক আরও যোগ করেন, শুধু তারা দুজন নয়, মোট সাতজন ছিলেন সেবারের ভ্রমণে।

সারা-সুশান্ত তিনদিন হোটেলে ছিলেন - West Bengal News 24

সুশান্ত ছাড়া বাকি পাঁচজন ছিলেন কুশাল জাভেরি, সিদ্ধার্থ গুপ্ত, আব্বাস, মোস্তাক ও সাবির। তাদের সঙ্গে সফরে যোগ দিয়েছিলেন সারা আলী খানও। মোট সাতজন ব্যাংকক ভ্রমণে ছিলেন।

ব্যক্তিগত উড়োজাহাজে করে সবাই ব্যাংককে গিয়েছিলেন। সেখানে গিয়ে বিলাসবহুল হোটেলে ছিলেন। সুশান্ত ও সারা টানা তিন দিন হোটেলের রুমে ছিলেন। বাইরে বের হননি।

ব্যাংককের একটি দ্বীপের মধ্যে ছিল বিলাসবহুল হোটেলটি। সেবার তারা ব্যাংককের সমুদ্রে ভাসতে আলাদা একটি স্পিডবোটও ভাড়া করেছিলেন। তবে শুধু প্রথম দিনই তারা সবাই মিলে সমুদ্রে গিয়েছিলেন।

আরও পড়ুন : শার্লিন চোপড়ার ভাইরাল ‘নাগিন ড্যান্সের’ ভিডিও

বাকি দিনগুলো সারা আর সুশান্ত হোটেল থেকে বেরোয়নি। বাকিরা ঘুরেছেন নিজেদের মতো। সাবির আরও জানান, ব্যাংকক সফরের সময় শেষ হওয়ার আগেই সুশান্ত, সারা ও সুশান্তের দেহরক্ষী মোস্তাক বাদে বাকি সবাই ফিরে এসেছিলেন সুনামি সতর্কতার কারণে।

সারা ও সুশান্ত কেন ফিরে আসেননি? প্রশ্নের উত্তরে সাবির জানান, সারার ফেরার টিকিট পাওয়া যাচ্ছিল না। তাই তারা আগেই ফিরে এসেছিলেন। সুশান্তের এটিএম কার্ড দিয়েই টিকিট কাটা হয়েছিল। আসার পথে টাকা ফুরিয়ে গেলে সুশান্তের বন্ধু স্যামুয়েল মুম্বাই থেকে টাকা পাঠিয়েছিলেন।

সারা-সুশান্ত তিনদিন হোটেলে ছিলেন - West Bengal News 24

সাক্ষাৎকারে সাবির আরও বলেন, ‘এসব সত্য কথা। লুকানোর কিছু নেই। আমার বিশ্বাস, সারা আলী খানও একদিন প্রকাশ্যে এসে মুখ খুলবেন। যাবতীয় প্রশ্নের উত্তর তিনি দেবেন। কারণ, সারার মতো ভদ্র, অমায়িক মেয়ে আমি খুব কম দেখেছি।

সুশান্তের বাড়ির সব সদস্যকে খুব সম্মান করত সারা। শুধু বলিউডের মাফিয়াদের জন্যই সারা-সুশান্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়।’

আরও পড়ুন : আবারও সংগীতে আলিয়া

সুশান্ত সিং রাজপুতের আরেক বন্ধু স্যামুয়েলও সারা-সুশান্তের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন। সুশান্তের প্রেম নিয়ে কথা বলেছেন। স্যামুয়েল তার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘কেদারনাথ’-এর প্রচারের সময় সারা আর সুশান্ত যেন প্রেমের সাগরে ভাসছিলেন।

দুজন একে অপরকে শ্রদ্ধা করত, ভালোবাসত। তাদের সম্পর্কটা খুব সুন্দর ছিল, নিরেট প্রেম।’

সারা-সুশান্ত তিনদিন হোটেলে ছিলেন - West Bengal News 24

২০১৮ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল সুশান্ত-সারা অভিনীত ছবি ‘কেদারনাথ’। এ ছবি দিয়েই বলিউডে যাত্রা হয়েছিল সারা আলী খানের। অভিষেক কাপুর পরিচালিত ওই সিনেমায় সারার বিপরীতে ছিলেন সুশান্ত সিং রাজপুত।

ছবিতে সুশান্তের অভিনয় প্রশংসা পায়, সারাও আলোচনায় আসেন। সিনেমাটি বক্স অফিসে উল্লেখযোগ্য সাড়া ফেলে। এ ছবিতে অভিনয় করে সারা বেশ কয়েকটি পুরস্কারও জিতে নেন।

আরও পড়ুন ::

Back to top button