জাতীয়

প্রতিশোধ নিতে ফুটফুটে ভাইপোকে খুন

প্রতিশোধ নিতে ফুটফুটে ভাইপোকে খুন - West Bengal News 24

মা-বাবা বাদে আত্মীয় স্বজনদের কাছেই সাধারণত কোনও শিশুকে নিশ্চিন্তে রাখা যায়। কিন্তু সেই স্বজনরাই যখন বিশ্বাসঘাতকতা করে! খুন করে ফুটফুটে দুধের শিশুকে।

শুনতে অবাক লাগলেও এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায়। বউদির উপরে রাগে দু’বছরের ভাইপোকে খুন করল দুই পিসি। তারপর তা লুকিয়ে রাখল আলমারিতে।

জানা গেছে, ঘটনাটি গত ২৯ সেপ্টেম্বরের। ওই দিনই দুই পিসি মিলে শিশুটিকে হত্যা করে। মূলত বউদির উপর দীর্ঘদিন ধরে পুষে রাখা রাগ থেকেই নিজেদের দু’বছরের ভাইপোকে শ্বাসরোধ করে খুন করল দুই পিসি।

অভিযুক্তদের নাম পিংকি এবং রিংকি। দু’জনের মধ্যে পিংকি বিবাহিত। কয়েকদিন আগেই বাপের বাড়ি এসেছিল সে। তারপরই দুই বোন মিলে এই কাণ্ড ঘটায়।

পুলিশ জানিয়েছে, ঘটনার দিন শিশুটিকে প্রথমে খুন করা হয়। তারপর কম্বলের মধ্যে দেহটি জড়িয়ে তা বাড়িরই একটি আলমারির ভেতরে লুকিয়ে রাখে অভিযুক্তরা।

আরও পড়ুন : অন্য পুরুষের সঙ্গে হোটেলে স্ত্রী, হাতেনাতে ধরলো স্বামী

এদিকে, শিশুটিকে কোথাও খুঁজে না পেয়ে স্থানীয় সুরজপুর থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। এরপরই তদন্তে নামে পুলিশ। খোঁজ শুরু হয় শিশুটির। তবে এর মধ্যেই ওইদিন রাতে বাড়ির ওই আলমারি থেকে শিশুটির দেহ উদ্ধার হয়।

কিন্তু হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। শ্বাসরোধ করেই শিশুটিকে খুন করা হয়েছে বলে জানান তারা। এরপরেই ওই দুই নারীকে জেরা করে পুলিশ। শেষপর্যন্ত জেরায় খুনের কথা স্বীকার করে নেয় দু’জনেই।

জানায়, বউদি স্বপ্না তাদের সঙ্গে সবসময় দুর্ব্যবহার করতেন। তাদের দাদাও বৌদির পক্ষ নিয়ে দুই বোনকে বকাবকি করতেন। বহুদিন ধরে তা সহ্য করে আসছিল তারা।

শেষপর্যন্ত প্রতিশোধ নিতে ফুটফুটে ভাইপোকেই মেরে ফেলার পরিকল্পনা করে। এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দুই পিসি কখনও এ রকম করতে পারে, তা বিশ্বাসই হচ্ছে না স্থানীয়দের।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য