বর্ধমান

ব‍্যাঙ্কের লকার থেকে হঠাৎই গায়েব হয়ে গেলো সোনার গহনা

ব‍্যাঙ্কের লকার থেকে হঠাৎই গায়েব হয়ে গেলো সোনার গহনা - West Bengal News 24

বর্ধমান: চাঞ্চল‍্যকর ঘটনা, পূর্ব বর্ধমান জেলার বাদামতলা এলাকায় ব‍্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব‍্যাঙ্কের লকার থেকে সোনার গহনা উধাও । এবং জিনি ওই ব‍্যাঙ্কের লকারে গহনা রেখেছিলেন তিনি শহর বর্ধমানের কালনাগেট এলাকার বাসিন্দা প্রবিত্র কুমার সামন্ত।

তার ছেলে দিব্বেন্দু সামন্ত অভিযোগ করেছেন বর্ধমান থানায়। ঘটনাটি ঘটে শুক্রবার। এদিন লিখিত অভিযোগ করেন দিব্বেন্দু সামন্ত ব‍্যাঙ্কের কর্মীদের বিরুদ্ধে।

আরও পড়ুন: দীঘা বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনা, মৃত ১ আহত ৯ জন

দিব্বেন্দু বাবুর অভিযোগ গত ১৫ই অক্টোবর বৃহস্পতিবার ব‍্যাঙ্ক থেকে একটি চিঠি যায় তাদের বাড়িতে এবং সেই চিঠিতে বলা হয় খুব দ্রুত ব‍্যাঙ্কে দেখা করার জন্য। সেইমতো দিবেন্দু সামন্ত ও তার বাবা প্রবিত্র কুমার সামন্ত গিয়ে দেখা করেন ব‍্যাঙ্কে।

ব‍্যাঙ্কে গিয়ে দেখেন প্রতিটি লকার ঠিক আছে, শুধুমাত্র তাদের লকার খোলা এবং সেখানে কনো সোনার গহনা নেই। তাঁর ছেলের দাবি ব‍্যাঙ্কের কর্তিপক্ষরা সবাই মিলে জড়িত আছেন এই ঘটনায় । ঘটনার তদন্তে নেমেছে বর্ধমান থানার পুলিশ ।

 

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য