জাতীয়

সন্ধে ৬টায় জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর!

সন্ধে ৬টায় জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর! - West Bengal News 24
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আজ, মঙ্গলবার সন্ধে ছ’টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ দিন নিজেই ট্যুইটারেই এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। ট্যুইটারে তিনি লিখেছেন, ‘আজ সন্ধে ৬টায় আমার সহনাগরিকদের একটি বার্তা দেব।’

কী বিষয়ে তিনি বার্তা দেবেন, প্রধানমন্ত্রী তা স্পষ্ট করে বলেননি। তবে মনে করা হচ্ছে উত্‍সবের মরশুম শুরুর মুখে দেশের করোনা পরিস্থিতি নিয়েই বক্তব্য রাখবেন তিনি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্যে দেখা গিয়েছে, মঙ্গলবারই গত চার মাসের মধ্যে দেশে করোনা আক্রান্তের সংখ্যা সবথেকে কমেছে।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪৬,৭৯০। একদিনে দেশে মৃত্যু হয়েছে ৫৮৭ জনের। দেশে সবমিলিয়ে করোনা আক্রান্তের সংখ্যা ৭৬ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের করোনা সংক্রমিতের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।

আরও পড়ুন: কোভিড টিকা বিতরণের পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

তবে সরকার নিযুক্ত বিশেষজ্ঞ কমিটি ইতিমধ্যেই সতর্ক করে দিয়েছে যে উত্‍সবের মরশুমে করোনা বিধি যথাযথ ভাবে না মানলে একমাসেই দেশে আরও ২৬ লক্ষ সংক্রমণ ঘটতে পারে।

তাদের পূর্বাভাস অনুযায়ী, জেলা স্তরে বা আরও বড় আকারে লকডাউন নয়, বরং যথাযথ স্বাস্থ্যবিধি মানলেই আগামী বছরের শুরুর দিকে দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসতে পারে।

সুত্র: News18

আরও পড়ুন ::

Back to top button