খেলা

আইপিএল প্লে অফের ভেন্যু চূড়ান্ত

আইপিএল প্লে অফের ভেন্যু চূড়ান্ত - West Bengal News 24

আইপিএলের লিগ পর্ব শেষের দিকে। এরপর প্লে অফ পর্ব এবং ফাইনাল মহারণ। এই পর্বের জন্য ভেন্যু ঠিক করেছে বিসিসিআই।

প্লে অফ এবং ফাইনাল ম্যাচ গড়াবে আবুধাবি এবং দুবাইতে। ৫ নভেম্বর দুবাইয়ের মাঠে গড়াবে প্রথম কোয়ালিফায়ার। এরপর ৬ নভেম্বর হবে এলিমিনেটর। আর দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে ৮ নভেম্বর। দুটি ম্যাচই হবে আবুধাবিতে।

আর ফাইনালের ভেন্যু হিসেবে থাকছে দুবাই। ১০ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ১৩তম আইপিএল আসরের। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

আরও পড়ুন: টানা পঞ্চম জয়ে চতুর্থ স্থানে উঠে এলো পাঞ্জাব

এছাড়াও মেয়েদের উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জের জন্য ভেন্যু নির্ধারণ করা হয়েছে শারজা। এই ভেন্যুতে ৪ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে মেয়েদের আইপিএল।

যেখানে খেলবে বাংলাদেশের দুই ক্রিকেটার জাহানারা আলম ও সালমা খাতুন।৯ নভেম্বর এই টুর্নামেন্টের ফাইনাল হবে শারজাতে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য