ঝাড়গ্রাম

সবুজ বাঁচাতে সাইকেল সফরে সচেতনতার বার্তা দুই অভিযাত্রীর

স্বপ্নীল মজুমদার

সবুজ বাঁচাতে সাইকেল সফরে সচেতনতার বার্তা দুই অভিযাত্রীর - West Bengal News 24

ঝাড়গ্রাম: ‘সবুজ বাঁচান, প্রাণ বাঁচান’! এমনই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সাইকেল নিয়ে রাঢ়বঙ্গের জেলা সফরে বেরিয়েছেন হাওড়া ময়দান এলাকার বাসিন্দা পেশায় স্বাস্থ্যকর্মী কমল আঢ়্য ও বাগুইআটি এলাকার বাসিন্দা কলেজ পড়ুয়া সৌরভ রজক।

নানা ধরনের সচেতনতার বার্তা দিতে প্রায়ই তাঁরা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন। সোমবার ভোরে হাওড়া থেকে তাঁরা রওনা দিয়ে মেদিনীপুর হয়ে রাতে জামবনি এলাকায় রাত্রিযাপন করেন। মঙ্গলবার সকালে ঝাড়গ্রাম রাজবাড়ি হয়ে তাঁরা রওনা দেন বেলপাহাড়ির উদ্দেশ্যে।

কমলবাবু জানালেন, তিনি ও সৌরভ পর্বত অভিযাত্রী সংঘের সদস্য। করোনা আবহে পর্বত অভিযান আপাতত বন্ধ। তাই বাড়িতে বসে না থেকে সাইকেলে সওয়ার হয়ে সবুজ রক্ষার আর্জি জানিয়ে সচেতনতা প্রচার করছেন দু’জনে।

আরও পড়ুন: বিজেপি নেতা রাকেশ সিং কে দেখা গেল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের কর্মসূচিতে

বেলপাহাড়ি হয়ে ঝিলিমিলি, মুকুটমণিপুর, শুশুনিয়া, দুর্গাপুর, বর্ধমান, পাণ্ডুয়া হয়ে হাওড়ায় ফিরবেন। পুরো সফর শেষ হবে শনিবার নাগাদ। তাঁদের আক্ষেপ, রাঢ়বঙ্গের সবুজের পরিধি ক্রমশ কমছে। সবুজ কমলে বাস্তুতন্ত্রে আঘাত পড়ার সমূহ আশঙ্কা।

সবুজ বাঁচাতে সাইকেল সফরে সচেতনতার বার্তা দুই অভিযাত্রীর - West Bengal News 24
নিজস্ব চিত্র

জঙ্গল রক্ষা না করলে বন্যপ্রাণ ও মানুষ উভয়ই অস্তিত্বের সঙ্কটে পড়বে। তাই এখনই সতর্ক-সচেতন না হলে আগামীদিনে ঘোর বিপদের শঙ্কা রয়েছে। সৌরভ বলেন, “যাত্রাপথে কত মানুষের সঙ্গে আলাপ হচ্ছে। নতুন জায়গা দেখছি।”

মঙ্গলবার বিকেলে বেলপাহাড়ির জঙ্গল রাস্তা দিয়ে যাওয়ার সময়ে কমলবাবু বলেন, “জঙ্গলের পাশাপাশি, জনবসতি এলাকাগুলিতেও হারানো সবুজ ফেরানোর জন্য এলাকা দিয়ে যাওয়ার সময় প্রচার চালাচ্ছি। ভাল সাড়া পাচ্ছি।

আরও পড়ুন: প্রেমে ধোঁকা দেওযায় আত্মঘাতী প্রেমিকা

” সফর-কালে পথচলতি লোকজনকে কমলবাবু ও সৌরভবাবু করজোড়ে সবুজ রক্ষার আবেদন করে বলছেন, “নিজেদের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে গাছ-গাছালিতে চারপাশ সবুজে ভরিয়ে তুলুন।”

 

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য