পশ্চিম মেদিনীপুর

দিলীপ ঘোষের সভার আগেই হরিপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে বোমাবাজি ভাঙচুর

দিলীপ ঘোষের সভার আগেই হরিপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে বোমাবাজি ভাঙচুর - West Bengal News 24

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দলীয় কর্মী সভার কয়েকঘণ্টা আগে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার অন্তর্গত হরিপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে বোমা মারার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।

তৃণমূলের অভিযোগ বিজেপি দুষ্কৃতীরা রাতের অন্ধকারে তৃণমূলের দলীয় কার্যালয়ে বোমাবাজি করে ভাঙচুর চালায়। ঘটনাস্থলে উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।

আরও পড়ুন : হাইকোর্টে বড় ধাক্কা খেল রাজ্য

ওর কিছুক্ষণ পরেই ওই এলাকাতেই রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের একটি দলীয় কর্মী সভা ছিল। এদিকে বিজেপির অভিযোগ ওই সভাকে বানচাল করার জন্য তৃণমূলের লোকেরা মিথ্যে অভিযোগ করছে তারা নিজেরাই এ কাজ করে বিজেপির উপর দোষ চাপানোর চেষ্টা করছে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য