ঢালিউড

আমার ধ্যান-জ্ঞান এখন বঙ্গমাতাকে নিয়ে: দীঘি

আমার ধ্যান-জ্ঞান এখন বঙ্গমাতাকে নিয়ে: দীঘি - West Bengal News 24

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ ও ভারত সরকার যৌথ প্রযোজনায় নির্মাণ করছে তাঁর জীবন-নির্ভর চলচ্চিত্র। এটি পরিচালনা করবেন মুম্বাইয়ের ‘মাস্টার’খ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল।

এরই মধ্যে অডিশনের মাধ্যমে শিল্পী বাছাই সম্পন্ন হয়েছে। সিনেমায় বেগম ফজিলাতুন্নেছা মুজিবের শৈশবের চরিত্রে দেখা যাবে দীঘিকে।

বায়োপিকে অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন দীঘি। এই মুহূর্তে শুধু এই বিষয় নিয়েই ভাবছেন তিনি। আগামী জানুয়ারিতে মুম্বাইয়ে শুরু হবে শুটিং। প্রস্তুতি সম্পর্কে দীঘি বলেন, ‘নির্মাতার নির্দেশ অনুযায়ী নিজেকে প্রস্তুত করছি।

আরও পড়ুন: মা হলেন অভিনেত্রী তাহসিন

ইতিহাস, বঙ্গবন্ধু এবং রেনু চরিত্রটি নিয়ে পড়াশোনা করছি। নিজের মধ্য ধারণ করার চেষ্টা করছি। এছাড়া অনলাইনে গ্রুমিং করা হচ্ছে। ওয়ার্কশপ নিচ্ছেন পরিচালক নিজেই। সুতরাং আমার ধ্যানজ্ঞান এখন বঙ্গমাতাকে নিয়েই।’

জাতির পিতার বায়োপিকের শুটিং আগেই হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে পিছিয়ে যায়। সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে আরিফিন শুভ, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে নুসরাত ইমরোজ তিশা অভিনয় করবেন।

 

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য