জানা-অজানা

এই বাজারটি বিশ্বের বৃহত্তম তন্ত্র-মন্ত্রের বাজার!

এই বাজারটি বিশ্বের বৃহত্তম তন্ত্র-মন্ত্রের বাজার! - West Bengal News 24

তন্ত্র-মন্ত্র কালো যাদুর কথা শুনলেই আমাদের মাথায় ভুতুড়ে পরিবেশের কথা আসে। আমরা সবাই জানি গ্রাম হোক বা শহর সকলেই নিজের ইচ্ছা পূরণ করার জন্য এই বিদ্যার ব্যবহার করে। কিন্তু আপনারা জানেন কি এতে ব্যবহৃত পণ্যের বাজার কোথায়। না, তাহলে আজ আমরা আপনাদের সেই বাজারের সম্পর্কে বলবো। যাকে বিশ্বের সর্ববৃহত্ কালো যাদুর বাজার বলা হয়।
পশ্চিম আফ্রিকায় এমন একটি বাজার রয়েছে যেখানে বাদরের শুকনো মাথা, হরিণের মাথার খুলি, এমনকি কুমিরের দেহের কাঠামো পাওয়া যায়। আফ্রিকার টোগো রাজধানী লোমেতে এই বাজার বসে। এই বাজারটিকে বিশ্বের বৃহত্তম তন্ত্র-মন্ত্রের বাজার বলা হয়।

এখানে বিভিন্ন ধরনের পাখির হাড়ও পাওয়া যায়। আপনারা জেনে অবাক হবেন এখানকার লোকেরা বাদরের শুকনো মাথাকে সেক্সের পাওয়ার বৃদ্ধি করার জন্য ক্রয় করে। এছাড়া পাইথনের চামড়া, হায়নার মাথা, জীবিত ঈগলও পাওয়া যায়।

৩৪ বছরের ফটোগ্রাফার এমানুএনলা গ্রিকো এই বাজারের পরিদর্শন করছিলেন। তিনি বলেছেন, আমি এমন একটি বাজার দেখেছি, যেখানে সবকিছু পাওয়া যায়। এখানে বিশেষ প্রকারের প্রেমের ঘুট্টিও পাওয়া যায়। গ্রিকো বলেছেন, তিনি আশা করেননি যে এখানে গরুর মাথাও পাওয়া যাবে। ফটোগ্রাফার বলেছেন যে আপনি যখন এখানে আসবেন তখন মনে হবে যে আপনি একটি ভিন্ন জগতে প্রবেশ করেছেন।

টোগোকে তিনি একটি সুন্দর জায়গা হিসেবে বর্ণনা করেছেন। গ্রিকো বলেছেন তিনি বুঝতে পারছেন না যে তিনি কিভাবে এই মার্কেটে ঘুরবেন। এখানে মৃত পশুদের সাথে কাঠ দিয়ে তৈরি করা মানুষের দেহের কাঠামো পাওয়া যায়। এই জিনিসগুলি ব্ল্যাক ম্যাজিকের জন্য ব্যবহার করা হয়।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য