জাতীয়

দেশে এক দিনে সংক্রমণ ৩ লক্ষ ৩২ হাজারেরও বেশি

দেশে এক দিনে সংক্রমণ ৩ লক্ষ ৩২ হাজারেরও বেশি - West Bengal News 24

ফের রেকর্ড সংক্রমণ দেশে। আবারও দৈনিক করোনা সংক্রমণ অতিক্রম করল ৩ লক্ষের গণ্ডি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৩২ হাজার ৭৩০ জন। মৃত্যু হয়েছে ২,২৬৩ জনের ।

বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছিল, কয়েক দিন দুই থেকে আড়াই লক্ষের বেশি মানুষ করোনা সংক্রমিত হওয়ার পর প্রথমবার অতিক্রম করেছে ৩ লক্ষের মাইল ফলক। এরপর শুক্রবারে দেওয়া তথ্যেও দেখা যাচ্ছে ৩ লক্ষের বেশি মানুষই করোনা ভাইরাসে আক্রান্ত হলেন পরপর দু’দিন।

এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্ত হলেন ১ কোটি ৬২ লক্ষ ৬৩ হাজার ৬৯৫ জন। মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ৮৬ হাজার ৯২০ জনের । পাশাপাশি চলছে করোনা টিকা দেওয়ার কাজও। এখনও পর্যন্ত দেশে ১৩, ৫৪, ৭৮,৪২০ জনকে করোনার প্রতিষেধক দেওয়া হয়েছে ।

পশ্চিমবঙ্গেও পরিস্থিতি উদ্বেজনক। রাজ্যে যখন ষষ্ঠ দফার ভোট চলছিল তখনই মারণ ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ১১,৯৪৮ জন। ফলে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭ লক্ষ ৯০৪।

মোট মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১০ হাজারের বেশি। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৬৮ হাজার ৭৯৮। রাজ্যের মধ্যে সর্বাধিক ভয়াবহ পরিস্থিতি কলকাতাতেই।

দেশ জুড়ে করোনা পরিস্থিতি আতঙ্ক ছড়ানোর ঘটনায় কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট। দেশে জরুরি অবস্থার মতো পরিস্থিতি চলছে বলেও দাবি করেছেন বিচারপতি। অন্যদিকে কলকাতা হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করেছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে।

সুত্র : প্রথম কলকাতা

আরও পড়ুন ::

Back to top button