রাজ্য

‘দুয়ারে রেশন’ প্রকল্প শুরু হচ্ছে আগামী শুক্রবার থেকেই, সিদ্ধান্ত রাজ্যের

Abir Ghosal

‘দুয়ারে রেশন’ প্রকল্প শুরু হচ্ছে আগামী শুক্রবার থেকেই, সিদ্ধান্ত রাজ্যের - West Bengal News 24

আগামী শুক্রবার থেকে রাজ্য়ে পরীক্ষামূলক ভাবে শুরু হচ্ছে ‘দুয়ারে রেশন’ প্রকল্প। কোভিড বিধি মেনেই বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার কাজ শুরু করতে চলেছে রাজ্য সরকার। আপাতত প্রতিটি জেলায় একটি করে রেশন দোকানের মাধ্যমে এই পরিষেবা শুরু হতে চলেছে। তবে ভৌগলিক কারণেই আপাতত পাহাড়ে এই পরিষেবা শুরু হচ্ছে না।

নির্বাচনের প্রচারে ক্ষমতায় এলে এই ‘দুয়ারে রেশন’ প্রকল্প শুরু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের ইস্তেহারেও অন্যতম বড় চমক ছিল এই প্রকল্প। করোনা অতিমারির সময়ে দেরি না করে দ্রুত এই প্রকল্প শুরু করে দিতে চাইছে রাজ্য সরকার।

এ দিনই ‘দুয়ারে রেশন’ প্রকল্প নিয়ে রাজ্য়ের খাদ্য দফতরের সচিবের সঙ্গে ফুড কমিশনারের বৈঠক হয়। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্প চালানোর জন্য প্রতি কুইন্টালে ২০০ টাকা করে রেশন ডিলারদের কমিশন দিতে হবে।

প্রথম ১৫ দিন রেশন দোকান থেকেই এই প্রকল্পের জন্য় জিনিস নিয়ে সরবরাহ করবেন রেশন ডিলাররা। প্য়াকেজিং বাবদও আলাদা খরচ দেবে রাজ্য়। তবে ভৌগলিক কারণেই এখনই উত্তরবঙ্গের পাহাড়ি এবং দুর্গম এলাকাগুলিতে এই প্রকল্প চালু হওয়ার সম্ভাবনা কম।

রাজ্য় সরকার মনে করছে, করোনা অতিমারির মধ্য়ে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দিতে পারলে অনেকটাই উপকৃত হবেন সাধারণ মানুষ। পাশাপাশি নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিও দ্রুত পূরণ করা সম্ভব হবে।

সূত্র : নিউজ ১৮

আরও পড়ুন ::

Back to top button