জাতীয়

করোনা নিয়ে করতেন ভিডিয়ো, সেই করোনায় মৃত্যু পদ্মশ্রীপ্রাপ্ত ডঃ কে কে আগরওয়ালের

করোনা নিয়ে করতেন ভিডিয়ো, সেই করোনায় মৃত্যু পদ্মশ্রীপ্রাপ্ত ডঃ কে কে আগরওয়ালের - West Bengal News 24

সোমবারই ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (‌আইএমএ)‌ একটি পরিসংখ্যান পেশ করেছিল। তাতে দেখা গেছিল, কোভিডের দ্বিতীয় ঢেউয়ে মারা গিয়েছেন ২৪৪ জন চিকিত্‍সক। এক দিনেই মৃত্যু হয়েছে ৫০ জন চিকিত্‍সকের। এর মধ্যেই আরও খারাপ খবর। কোভিডে প্রাণ হারালেন আইএমএ-র প্রাক্তন প্রেসিডেন্ট ডাক্তার কে কে আগরওয়াল।

গত কয়েক দিন ধরে দিল্লির এইমস-এ ভর্তি ছিলেন ডা.‌ আগরওয়াল। বয়স হয়েছিল ৬২ বছর। অবস্থার ক্রমশ অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়। সোমবার রাত ১১.‌৩০ নাগাদ মারা গিয়েছেন এই চিকিত্‍সক। টুইটারে তাঁর অ্যাকাউন্টেই সরকারিভাবে মৃত্যুর খবর পোস্ট করা হয়েছে।

২০১০ সালে পদ্মশ্রী পুরস্কার পান পেশায় কার্ডিওলজিস্ট ডা.‌ আগরওয়াল। দেশে কোভিড থাবা বসানোর পর থেকেই তিনি সক্রিয়ভাবে এই চিকিত্‍সায় নিযুক্ত হন। ক্রমাগত সোশ্যাল সাইটে ভিডিও দিয়ে মানুষকে এই রোগ সম্পর্কে সচেতন করতেন। ভিডিওতেই ঘরোয়া চিকিত্‍সার পদ্ধতি শিখিয়ে দিতেন, যার জেরে প্রাণ বেঁচেছে বহু রোগীর। টিকার দু’‌টি ডোজই নিয়েছিলেন ডা.‌ আগরওয়াল।

আইএমএ জানিয়েছে, কোভিডের দ্বিতীয় ঢেউয়ে সবথেকে বেশি চিকিত্‍সক মারা গিয়েছেন বিহারে। ৬৯ জন চিকিত্‍সক বিহারে কোভিডের বলি। তার পরেই উত্তরপ্রদেশ (‌৩৩)‌, দিল্লি (‌২৬)‌। আইএমএ জানিয়েছে, মৃতদের মধ্যে মাত্র ৩ শতাংশ কোভিড টিকা নিয়েছিলেন। গত বছর দেশে কোভিডে প্রাণ দিয়েছেন ৭৩০ জন চিকিত্‍সক।

সূত্র :আজকাল

আরও পড়ুন ::

Back to top button