রাজ্য

ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যকে সুপ্রিম কোর্টের নোটিশ

ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যকে সুপ্রিম কোর্টের নোটিশ - West Bengal News 24

বাংলায় নির্বাচনের ফল প্রকাশ হতেই নানা প্রান্ত থেকে হিংসার ঘটনা প্রকাশ্য এসেছে। হিংসাত্মক ঘটনায় কয়েকজনের প্রাণহানিও হয়। এরপর ঘটনার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল (‌সিট)‌ গঠনের দাবি ওঠে নিহতদের পরিবারের তরফে। তারই প্রেক্ষিতে এবার রাজ্য সরকারকে চিঠি পাঠাল শীর্ষ আদালত। রাজ্যকে হলফনামা দিয়ে নিজেদের ভাবনার কথা জানাতে বলা হয়েছে সুপ্রিম কোর্টকে। তার ভিত্তিতেই হবে পরবর্তী সিদ্ধান্ত।

২ মে ফল প্রকাশ হতেই রাজ্যের নানা প্রান্ত থেকে এসেছিল হিংসার খবর। মিলেছিল প্রাণহানির খবর। মৃতদের মধ্যে ছিলেন কাঁকুড়গাছি এলাকার অভিজিত্‍ সরকার ও ক্যানিং এলাকার হারান অধিকারী।

দু’‌জনেই বিজেপি কর্মী বলে দাবি করে গেরুয়া শিবির। এরপরই অভিজিত্‍ সরকার ও হারান অধিকারীর পরিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। তাঁদের আবেদন ছিল, শীর্ষ আদালতের নেতৃত্বে ‘সিট’ গঠন করে ঘটনার তদন্ত করা হোক।

গোটা বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে আজ শুনানিতে বিচারপতিরা জানতে চান, রাজ্যের ভাবনা?‌ সিট গঠন নিয়ে রাজ্য সরকারের মতামত জানতে চেয়েই নোটিস পাঠানো হয়েছে।

সুত্র :আজকাল

আরও পড়ুন ::

Back to top button