জাতীয়

অনুষ্ঠান বাড়িতে কনের মামাকে কুপিয়ে খুন বরের আত্মীয়র

অনুষ্ঠান বাড়িতে কনের মামাকে কুপিয়ে খুন বরের আত্মীয়র - West Bengal News 24
ছবি এএনআই

নৈশভোজের টেবিলে গোলমালের জের গড়ালো খুনোখুনিতে। এই ঘটনায় মৃত্যু হয়েছে হবু বউমার মামার। চাঞ্চল্যকর ঘটনাটি উত্তরপ্রদেশের বরেলির (Bareilly) নবাবগঞ্জের বাকার গঞ্জে। স্থানীয় বেহেদি এলাকার বাসিন্দা রামকুমার কাশ্যপ তাঁর মেয়ের বিয়ে ঠিক করে ছিলেন বাকারগঞ্জের বাসিন্দা লালতা প্রসাদের ছেলের সঙ্গে। এদিকে লালতা প্রসাদের বাড়িতে তিলক অনুষ্ঠান। এই উপলক্ষে আমন্ত্রণ পেয়েছেন হবু বেয়াই মশাই রামকুমার।

সোমবার রাতে এই অনুষ্ঠানে যোগ দিতে শ্যালক মানশরণ কাশ্যপ-সহ বেশ কয়েকজ আত্মীয়কে নিয়ে হবু জামাইয়ের বাড়িতে যান রামকুমার কাশ্যপ। আগত অতিথিদের মধ্যে বেশ কয়েকজন মদ্যপ অবস্থায় ছিল। নৈশভোজের টেবিলে তারা সমস্যা তৈরি করতেই এককথা দুকথায় বচসা শুরু হয়ে যায়।

এই দেখে লালতা প্রসাদের ঘনিষ্ঠ আত্মীয় ভগবান দাস মদ্যপ মানশরণের উপরে ঝাঁপিয়ে পড়ে। তাকে এলোপাথাড়ি কোপায়। ভগবান দাসের চার সঙ্গী রামকুমার-সহ বাকিদের আক্রমণ করলে ঘটনাস্থলেই মানশরণের মৃত্যু হয়। আক্রান্তদের মধ্যে চারজনের আঘাত গুরুতর। এই প্রসঙ্গে গ্রামীণ পুলিশ সুপার রাজকুমার আগরওয়াল বলেছেন, “মূল অভিযুক্ত ভগবান দাস ও বাকি চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। ইতিমধ্যেই খুনের অস্ত্র-সহ গ্রেপ্তার হয়েছে ভগবান দাস।”

সূত্র : লেটেস্ট লি

আরও পড়ুন ::

Back to top button