রাজ্য
করোনা নিয়ে বৈঠকে একটি কথাও বলতে না দেওয়ায় ক্ষুব্ধ মমতা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নটি রাজ্য ও একটি কেন্দ্র শাসিত অঞ্চলের ৫৪টি জেলার কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠক ছিল বৃহস্পতিবার। তাতে বিভিন্ন রাজ্যের মতো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন। সেই বৈঠকের শেষে মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকের লাইভ-হাইলাইটস—
আপনারা সবাই জানতেন আজকে আমাদের প্রধানমন্ত্রীর ভার্চুয়াল মিটিং চলছিল। ১০টি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। এবং কিছু রাজ্যের ডিএমরা ছিলেন।
কিন্তু আমাদের সবচেয়ে খারাপ লাগল, মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়ে তাঁদের কথা বলতে দেওয়া হল না।
মুখ্যমন্ত্রীদের ডেকে তাঁদের কথা বলতে দেওয়া হয়নি। সৌজন্য বিনিময় হয়নি। ক্যাজুয়াল-সুপারফ্লপ মিটিং।
সূত্র :দ্য ওয়াল



