জাতীয়

যোগী রাজ্যে মাত্র ৫০০ টাকায় ৫ বছরের মেয়েকে বিক্রির চেষ্টা

যোগী রাজ্যে মাত্র ৫০০ টাকায় ৫ বছরের মেয়েকে বিক্রির চেষ্টা - West Bengal News 24

মাত্র ৫০০ টাকার বিনিময়ে ৫ বছরের শিশুকন্যাকে বিক্রির চেষ্টার অভিযোগ উঠল এক মানসিক ভারসাম্যহীন মহিলার বিরুদ্ধে। ইতিমধ্যেই ওই মহিলাকে আটক করেছে পুলিশ। তবে এটি তার প্রথম অপরাধ নয়। আজ থেকে সাত বছর আগে একইভাবে বড়ো সন্তানকে ৪০ হাজার টাকায় বিক্রি করেছিল আটক মহিলা। যার কাছে ছেলেকে বিক্রি করে সেই লোকই আজ তার স্বামী।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মথুরায়। জানা গেছে, পুলিশ অভিযুক্ত মহিলাকে আটক করার পাশাপাশি নাবালিকাকেও উদ্ধার করে। তারপর মথুরা শিশুকল্যাণ কমিটির নির্দেশানুসারে শিশুটির ডাক্তারি পরীক্ষার বন্দোবস্ত করা হয়। এরপর সরকারি হোমে নাবালিকাকে পাঠিয়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, ৬ বছর আগে পাঞ্জাবের এক ব্যক্তির কাছে বড়ো মেয়েকে বিক্রি করেছিল ওই মহিলা। এই খবর জানার পর নারী পাচার বিরোধী ইউনিটকে এই ঘটনার তদন্তে নির্দেশ দিয়েছে চাইল্ড ওয়েফেয়ার কমিটি। এই প্রসঙ্গে কমিটির সদস্য স্নেহলতা চতুর্বেদী বলেছেন, “এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদি কারোর গাফিলতি প্রমাণিত হয় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সূত্র: লেটেস্ট লি

আরও পড়ুন ::

Back to top button