মোদীর দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপের জেরেই সংক্রমণের দ্বিতীয় ঢেউ, তীব্র আক্রমণ রাহুলের

করোনা ভাইরাসের (Coronavirus) জেরে যে হারে মানুষের মৃত্যু হচ্ছে, তার প্রকৃত পরিসংখ্যান প্রকাশ্যে আনছে না কেন্দ্রীয় সরকার৷ করোনার (COVID 19) থাবায় কত মানুষের মৃত্যু হচ্ছে, সে বিষয়ে যে পরিসংখ্যান প্রকাশ করা হচ্ছে, তা ‘মিথ্যে’৷ করোনার দ্বিতীয় ঢেউ যেভাবে ভারতে থাবা বসিয়েছে, তার জন্য দায়ি মোদী সরকার৷ করোনা ভাইরাসের(Virus) গতি প্রকৃতি বুঝতে পারেননি প্রধানমন্ত্রী৷ নরেন্দ্র মোদীর ‘নাটকের’ জন্যই ভারতের এই হাল বলে তীব্র কটাক্ষ করেন রাহুল গান্ধী (Rahul Gandhi)৷
শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর ‘নৌটঙ্কির’ জন্যই ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের বাড়বাড়ন্ত বলেও কটাক্ষ করেন রাহুল গান্ধী।
সরকার বুঝতে পারছে না করোনার সঙ্গে কীভাবে লড়াই করবে৷ করোনা যেভাবে জিনগত পরিবরর্তন ঘটিয়ে ধ্বংসলীলা চালাচ্ছে, তার গতিপ্রকৃতি বুঝতে হবে সরকারকে৷ সেই সঙ্গে করতে হবে টিকাকরণ৷ কেন করোনাকে বাড়তে দেওয়া হচ্ছে৷ গোটা দেশের ৯৭ শতাংশ মানুষের টিকাকরণ এখনও হয়নি৷ মাত্র ৩ শতাংশ মানুষকে টিকা দেওয়া হয়েছে বলে দাবি করেন কংগ্রেসের (Congress) ওয়েনাড়ের সাংসদ৷
We had warned the Government of India about COVID19 repeatedly. Later, PM Modi had expressed India’s victory against COVID19. This is an evolving disease. Lockdowns & wearing of masks is a temporary solution but vaccine is a permanent solution to COVID: Congress MP Rahul Gandhi pic.twitter.com/ZGWFZoeIvi
— ANI (@ANI) May 28, 2021
এসবের পাশাপাশি রাহুল আরও বলেন, করোনা নিয়ে মোদী সরকারকে (Narendra Modi) বার বার সাবধান করা হয়েছে কিন্তু তারা কোনও কথাই কানে তোলেনি৷ এমনকী, করোনার বিরুদ্ধে ভারত জয়ী হচ্ছে বলেও দেখানো হয় বার বার৷ করোনা যেভাবে ছড়িয়ে পড়েছে গোটা দেশে, তাতে লকডাউন এবং মাস্ক পরে প্রাথমিকভাবে তাকে রুখে দেওয়া যায়৷ সব মানুষের টিকাকরণ না হলে কোনওভাবেই এই করোনাকে রোখা সম্ভব নয় বলেও মত প্রকাশ করেন রাহুল গান্ধী৷
সূত্র : লেটেস্ট লি



