জাতীয়

আর ৭ বছর নয়, সারাজীবন বৈধ হবে TET সার্টিফিকেট, ঘোষণা কেন্দ্রের

আর ৭ বছর নয়, সারাজীবন বৈধ হবে TET সার্টিফিকেট, ঘোষণা কেন্দ্রের - West Bengal News 24

TET পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার (Central Govt)। TET পাস করলে তাঁদের যোগ্যতা থাকবে আজীবন। ২০১১ সাল থেকে এই সুবিধা পাবেন উত্তীর্ণরা। বৃহস্পতিবার এমনই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আগে TET পাসের বৈধতা ছিল ৭ বছর।

তবে টেট নিয়ে কেন্দ্রীয় সরকারের নয়া এই সিদ্ধান্তে উত্তীর্ণরা দারুণ উপকৃত হবেন। কয়েক বছর আগে থেকেই এমনই সিদ্ধান্ত নেওয়ার ভাবনা ছিল এনসিটিই-র। যদিও সেব্যাপারে এতদিন পর্যন্ত কোনও সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব হয়নি। তবে এবার TET নিয়ে এই সিদ্ধান্ত নেওয়ার কতা টুইট করে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিওয়াল (Ramesh Pokhriyal)।

মহামারীর (Pandemic) আবহে বড় ঘোষণা কেন্দ্রের। টিচার্স এলিজিবিলি টেস্ট বা TET শংসাপত্রের বৈধতা থাকবে আজীবন। আগে এই বৈধতা ছিল ৭ বছর। ২০১১ সাল থেকে টেট উত্তীর্ণরা এই সুযোগ পাবেন। ২০১১ সালে একটি নির্দেশিকা জারি করেছিল ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন (NCTE)। শিক্ষক পদে চাকরি পেতে গেলে টেট পরীক্ষায় বসতে হয় চাকরি প্রার্থীদের। টেট-এ সফল হলে মেলে শংসাপত্র।

সেই শংসাপত্র (Certificate) দেখিয়ে মূল পরীক্ষায় বসার সুযোগ পান কর্ম প্রার্থীরা। ২০১১ সাল থেকে একবার কেউ টেট পাস করলে সেই শংসাপত্রের বৈধতার মেয়াদ ছিল ৭ বছর। অর্থাৎ যদি একবার কোনও চাকরিপ্রার্থী টেট পরীক্ষায় উত্তীর্ণ হন তবে ৭ বছর পর্যন্ত স্কুলের চাকরির পরীক্ষায় বসার তিনি সুযোগ পেতেন। তবে এবার সেই নিয়মে বড়সড় বদল আনল কেন্দ্রীয় সরকার। একবার টেট পাস করলেই তার মেয়াদ থাকবে আজীবন।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিওয়াল জানিয়েছেন, কেন্দ্রের এই সিদ্ধান্ত ২০১১ সাল থেকে কার্যকর করা হবে। অর্থাৎ ২০১১ সালে যাঁরা টেট পরীক্ষা দিয়েছিলেন তাঁদের সময় থেকে কেন্দ্রের এই নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে। তবে অনেক চাকরি প্রার্থীরই আগের নির্ধারিত শংসাপত্রের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তাঁদের ক্ষেত্রে নতুন শংসাপত্র দেওয়া হবে বলে জানানো হয়েছে। এব্যাপারে যথোপযুক্ত পদক্ষেপ করতে বলা হয়েছে রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে।

সুত্র : কলকাতা ২৪*৭

আরও পড়ুন ::

Back to top button