আন্তর্জাতিক

ব্ল্যাক ফাঙ্গাসে প্রথম মৃত্যু দেখলো নেপাল

ব্ল্যাক ফাঙ্গাসে প্রথম মৃত্যু দেখলো নেপাল - West Bengal News 24

নেপালে ব্ল্যাক ফাঙ্গাসে প্রথম মৃত্যু রেকর্ড করা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কৃষ্ণা প্রসাদ পৌদেল শুক্রবার বার্তা সংস্থাকে এ তথ্য জানিয়েছেন।

কৃষ্ণা প্রসাদ জানিয়েছেন, নেপালে এখন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা ১০ জন। মারা যাওয়া ৬৫ বছরের ওই ব্যক্তি নেপালের পশ্চিমের একটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ছিলেন।

তিনি বলেন, ‘নাকের সোয়াব টেস্টে ফাঙ্গাসের অনেক বেশি উপস্থিতি এবং একটি বায়োপসি পরীক্ষায় নাক ও ঠোঁটে শ্লেষ্মা দেখা গেছে… ৩ জুন তিনি মারা গেছেন।’

প্রতিবেশী দেশ ভারতে সম্প্রতি কয়েক হাজার মানুষ ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন। এর জন্য করোনা রোগীদের চিকিৎসার জন্য অতিরিক্তি স্টেরয়েড ব্যবহারকে দায়ী করা হচ্ছে।

আরও পড়ুন ::

Back to top button