
মার্কিন যুক্তরাষ্ট্র (United States) অনুদান হিসেবে তাইওয়ানকে (Taiwan) দিতে চলে’ছে ৭৫০,০০০ কোভিড-১৯ এর টিকা। সম্প্রতি রবিবা’র এই ঘোষণা করেছেন মার্কিন সিনেটর ট্যামি ডাকওয়ার্থ (US Senator Tam’my Duck’worth)। তিনি জানান, মহামারীর বিরুদ্ধে তাইওয়া’নকে (Taiwan) সাহায্য করার জন্য আমেরি’কার (US) এর তরফে প্রদান করা হবে প্রয়ো’জনীয় জিনিসগুলি।
তাইওয়ান নিজের দেশের করোনার স্পাইকের ওপর কাজ করছে। তবে বিশ্বব্যাপী টিকা সংকটে এই দেশটিকেও খানিকটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তাইওয়ানের ২৩.৫ মিলিয়ন মানুষের মধ্যে টিকা পেয়ছে মাত্র ৩ শতাংশ মানুষ। যার মধ্যে আবার বেশির ভাগ মানুষই পেয়েছে শুধুমাত্র টিকার প্রথম ডোজটি।
কিছুদিন আগে তাইওয়ান সংক্ষিপ্ত সফরে যান ডাকওয়ার্থ।
এই সফরে ডাকওয়ার্থ-এর (Duckworth) সহ’যাত্রী ছিলেন সিনেটর ড্যান সুলিভান (Dan Sullivan) এবং ক্রিস্টো’ফার কুনস (Christopher Coons)। তাইওয়ানে পৌঁছে রাজধানী তাইপির শহরতলীর সঙ্গশান বিমান’বন্দরে একটি বক্তব্যও রাখেন এই মার্কিন সিনেটর। যেখানে তিনি উল্লেখ করেন টিকা অনু’দান দেওয়ার বিষয়টি।
মার্কিন সিনেটর একটি প্রেস কনফারেন্সে বলেন, তাদের তরফে তাইওয়ানকে ভ্যাকসিন গ্রহণের জন্য প্রথম গ্রুপে অন্তর্ভুক্ত করা হবে। তবে কোন ভ্যাকসিন দেওয়া হবে তাইওয়ানকে সেই বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।
অন্যদিকে আবার তাই’ওয়ানের (Taiwan) অভিযোগ, তাদের দ্বীপটিকে নিজের বলে দাবি করছে চিন। পাশাপাশি আন্তর্জাতিকভাবে ভ্যাকসিন (vaccines) ব্যবহারে তাইওয়ানের ওপর নিষে’ধাজ্ঞার চেষ্টা করা হচ্ছে, বলেও অভিযোগ করা হয়েছে। যদিও এই সমস্ত অভি’যোগ অস্বীকার করেছে বেজিং (Beijing) ।
আমেরি’কার এই অনুদানে খুশি তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উউ (Joseph Wu) । তিনি এই বিষয়ের কারণে ধন্যবাদ জানি’য়েছেন মার্কিন সিনেটরদের।
অন্যদিকে জাপান শুক্রবার বিনামূল্যে তাই’ওয়ানকে প্রদান করেছিল ১.২৪ মিলিয়ন টিকার ডোজ। জাপানের তরফে দেওয়া হয়েছিল অ্যাস্ট্রা’জেনেকা পিএলসির করোনভাইরাস ভ্যাক’সিনটি। এখনও পর্যন্ত দ্বীপটি যে পরিমাণ ভ্যাকসিন পেয়েছে এটি তার দ্বিগুণেরও বেশি।
২০১৯ সালে গোটা বিশ্ব ছড়ি’য়ে পড়া নোভেল করো’না ভাই’রাসে প্রাণ হারিয়েছে একাধিক মানুষ। আর সেই কারণে ভাই’রাসের সঙ্গে লড়াই করতে এখন এক হয়েছে গোটা বিশ্ব।
সুত্র : কলকাতা ২৪*৭



