করোনায় বিনা টিকিটে ভ্রমণ, ১ বছরে ধৃত ২৭ লাখ রেলযাত্রী

আরটিআই (RTI)-এর উত্তর দিতে গিয়ে চোখ কপালে ওঠার জোগাড় রেল (Rail) কর্তাদের। মহামারীর (Epidemic) কালে দেশজুড়ে বিনা টিকিটে (Ticket) ট্রেনে চড়ার অপরাধে ২৭ লক্ষ যাত্রী আটক হয়েছেন। এই তথ্য সামনে আসতেই রীতিমতো হতবাক রেলমন্ত্রক (Rail Ministry)। করোনা (Corona) পরিস্থিতিতে গত বছরের শুরু থেকে অনিয়মিত রেল চলাচল। যাত্রীদের স্বার্থেই স্পেশাল কিছু লোকাল (Local) ও দূরপাল্লার ট্রেন চলছে। করোনার সংক্রণ রুখতে রাজ্যে-রাজ্যে জারি থাকা বিধি-নিষেধ মেনে রেল পরিষেবার চিত্র ভিন্ন।
করোনা পরিস্থিতিতে একটা বড় সময় ধরে গোটা দেশে ট্রেন (Train) চলাচল বন্ধ ছিল। তবে পরবর্তী সময়ে ট্রেন চলাচল শুরু হলেও এখনও তা পুরোদমে স্বাভাবিক হয়নি। এখনও নির্দিষ্ট কয়েকটি রুটে পণ্যবাহী কিংবা অল্প যাত্রী নিয়ে স্পেশাল কিছু ট্রেন চলাচল করছে। রাজ্যে-রাজ্যে রেল পরিষেবা সমান নয়। যে রাজ্যগুলিতে এখনও লাগামছাড়া সংক্রমণ, সেখানে রেল পরিষেবা প্রায় বন্ধ রয়েছে। তবে কয়েকটি রাজ্যে বিধি-নিষেধ মেনেই চলছে ট্রেন। এই আবহেই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। করোনাকালে বিনা টিকিটে ট্রেনে চড়ার অভিযোগ গোটে দেশে ২৭ লক্ষ যাত্রী আটক হয়েছেন।
সম্প্রতি তথ্য জানার অধিকার আইন অর্থাত্ RTI-করেছিলেন উত্তরপ্রদেশের এক যাত্রী। রেল মন্ত্রকের কাছে বিনা টিকিটে ট্রেনে ওঠায় কতজনকে আটক করা হয়েছে তা জানতে চেয়েছিলেন তিনি। আইন অনুযায়ী ওই যাত্রীর প্রশ্নের উত্তর দিতে গিয়ে তথ্য ঘাঁটতে শুরু করে রেল বোর্ড। গত এক বছরে দেশের বিভিন্ন প্রান্তে বিনা টিকিটে ট্রেনে ওঠায় কত যাত্রীকে আটক করা হয়েছে, তা জানতে চান ওই যাত্রী। জানা গিয়েছে, গত বছরের মার্চ মাস থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত বিনা টিকিটে ট্রেনে ওঠায় ২৭ লক্ষ যাত্রীকে আটক করা হয়েছে। জরিমানা বাবদ রেলের ভাঁড়ারে এসেছে ১৪৩.৮২ কোটি টাকা।
উল্লেখ্য, দেশে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ে গত বছরের মার্চ মাস থেকে। সংক্রমণে লাগাম পরাতে গত বছরের ১৪ এপ্রিল থেকে সেই বছরের ৩ মে পর্যন্ত দেশজুড়ে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। তবে পরবর্তী সময়ে শ্রমিক স্পেশাল ট্রেন-সহ জরুরি ভিত্তিতে কয়েকটি ট্রেন চালানো শুরু হয়েছিল। ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিকের দিকে এগোচ্ছিল রেল। তবে এরই মধ্যে দেশে আছড়ে পড়ে করোনার দ্বিতীয় ঢেউ। ফের রাজ্যে রাজ্যে শুরু হয়ে যায় কড়াকড়ি। সংক্রমণ এড়াতে ফের কোপ পড়ে রেলের পরিষেবায়।
সূত্র : কলকাতা ২৪*৭



