রাজ্য

কিছুক্ষণের মধ্যেই কলকাতাসহ রাজ্যের জেলায় জেলায় প্রবল বেগে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

কিছুক্ষণের মধ্যেই কলকাতাসহ রাজ্যের জেলায় জেলায় প্রবল বেগে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি - West Bengal News 24

রাজ্যে এখনও প্রবেশ করেনি বর্ষা। তারই মধ্যে ফের দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর সুত্রে জানা যাচ্ছে, আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যে শুরু হতে চলেছে বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টি। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ এবং ভরা কোটালের প্রভাবে ইতিমধ্যেই জারি রয়েছে সর্তকতা। পূর্বাভাস বলছে, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে ও দক্ষিণ ২৪ পরগণায় সহ উত্তরবঙ্গের পাঁচ জেলা, দক্ষিণবঙ্গের কলকাতা সহ একাধিক জেলায় আছড়ে পড়তে চলেছে বজ্রবিদ্যুত্‍ সহ ভারি বৃষ্টি।

বিগত এক সপ্তাহের বেশি সময় ধরে অস্বস্তিকর গরমে নাজেহাল কলকাতাবাসী। গত চারদিন আবার আরও একটু অন্যরকম হয় আবহাওয়া। সকাল থেকে বিকেল বিপুল অস্বস্তিকর গরম। তারপর মেঘে ঢেকে আসে শহর। অল্প ঝড়, একটু বৃষ্টি। অস্বস্তিকে সাময়িক কমাচ্ছিল। গত কাল শুধু অল্পতে থামেনি ঝড় ঝাপটার সঙ্গে ভালোরকম বৃষ্টি হয়েছে। সঙ্গে বজ্রপাত। সবমিলিয়ে সকালের অস্বস্তি কিছুটা কম রয়েছে। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।

আজ মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। আজ তা এক ডিগ্রি কমে ৩৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ সর্বোচ্চ ৯২ শতাংশ , সর্বনিম্ন ৫৭ শতাংশ। বৃষ্টি, যার জেরে কম রয়েছে তাপমাত্রা তার পরিমাণ ১৩.৪ মিলিমিটার।

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ সর্বোচ্চ ৮৭ শতাংশ , সর্বনিম্ন ৪৯ শতাংশ।

গতকাল চার জেলায় বজ্রবিদ্যুত্‍সহ (thundershower) বৃষ্টিপাতের (rain) হয় (forecast)। কলকাতার (kolkata) পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুরে ঝড় বৃষ্টি বজ্রপাতের দাপট ছিল। মারা গিয়েছেন ২৬ জন। যা ভয়ঙ্কর বললে ভুল হয় না।

যদিও উত্তরবঙ্গের পাহাড়ি সমস্ত জেলায় বর্ষা এসে গিয়েছে তবে দক্ষিণবঙ্গে তা এখনও আসেনি। এই অঞ্চলে বর্ষার আসার খবর গত শুক্রবারই দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে , ১১ তারিখ একটি নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে। তার ঠেলাতেই দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু প্রবেশ করবে বাংলায়।

ওই নিম্নচাপের হাত ধরে বাংলা , বিহার, ওডিশায় প্রচুর পরিমাণে বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বাংলার পাশপাশি বর্ষা আসবে ওডিশা, ঝাড়খণ্ড, সিকিমেও। বিহার ও ছত্তিশগড়ের কিছু অংশেও বর্ষা আসবে আগামী সপ্তাহেই। সৌজন্যে ওই নিম্নচাপ।

সুত্র : কলকাতা ২৪*৭

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য