জাতীয়

করোনার কবলে পশুরাও, তামিলনাড়ুতে করোনা টেস্ট হল ৫৬ টি হাতির

করোনার কবলে পশুরাও, তামিলনাড়ুতে করোনা টেস্ট হল ৫৬ টি হাতির - West Bengal News 24

সোমবার চেন্নাইতে চিড়িয়াখানায় একটি সিংহী করোনায় মারা যায়। করোনা টেস্টে পজিটিভ হয় আরও ন’টি সিংহ। এরপর মঙ্গলবার কোয়েম্বাটুর ও নীলগিরিতে দু’টি শিবিরে ৫৬ টি হাতির করোনা টেস্ট হল। তাদের সোয়াব সংগ্রহ করে পরীক্ষা করা হবে। রাজ্যের বনমন্ত্রী কে রামচন্দ্রন ব্যক্তিগতভাবে কোঝিকমুডি শিবিরে উপস্থিত থেকে হারিদের সোয়াব টেস্টের কাজ তদারক করেন। সেখানে ২৮ টি হাতির করোনা পরীক্ষা করা হয়।

বন দফতর থেকে জানানো হয়েছে, কোঝিকমুডি শিবিরে ১৮ টি মদ্দা হাতি ও ১০ টি মাদী হাতির করোনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ১০ টি হাতি ছিল ‘কুমকি’, অর্থাত্‍ পোষা। পাঁচটি হাতি জঙ্গল সাফারিতে কাজে লাগত। চারটি হাতি ছিল বয়স্ক। ওই ক্যাম্পেই ৬০ জন মাহুত, তাঁদের সহকারী ও পরিবারের সদস্যদের টিকা দেওয়া হয়। হাতির হানায় যাঁদের ক্ষতি হয়েছে, তাঁদের মন্ত্রী সাড়ে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেন।

চোরাশিকার ঠেকাতে বন দফতরের যে টিম রয়েছে, তাদের মন্ত্রী ইউনিফর্ম দেন। এছাড়া বনরক্ষীদের দেওয়া হয় পিপিই কিট। সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৫৯৬ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ৮৬ হাজার ৪৯৮। এই নিয়ে দেশের মোট আক্রান্তের সংখ্যা পৌঁছলো ২ কোটি ৯০ লক্ষ ৮৯ হাজার ৬৯ জন। গতকালের থেকে খানিকটা বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও।

গতকাল যেখানে দেখা গিয়েছিল একদিনে কোভিডের বলি হয়েছেন ২ হাজার ১২৩ জন, সেখানে আজকের পরিসংখ্যান বলছে দৈনিক মৃত্যুর সংখ্যা ২ হাজার ২১৯। এই নিয়ে করোনায় দেশের মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৩ লক্ষ ৫৩ হাজার ৫২৮ জন। বুধবার বেশ কিছুটা কমেছে পজিটিভিটি হারও। আজকের কোভিড সক্রিয়তার হার ৪.৬৭ শতাংশ।

এই নিয়ে টানা ১৬ দিন ধরে করোনা সক্রিয়তার হার রয়েছে ১০ শতাংশের নীচে। রাজ্য ভিত্তিক সংক্রমণের দিকে চোখ রাখলে দেখা যাচ্ছে বরাবরের মতো এদিনও সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এই রাজ্যেই করোনার দ্বিতীয় ঢেউ সবথেকে বেশি ধ্বংসাত্মক রূপ নিয়েছে। আর মহারাষ্ট্রের পরে রয়েছে যথাক্রমে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ।

সুত্র : দ্য ওয়াল

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য