আন্তর্জাতিক

বাম্পার অফার! টিকা নিলেই গাঁজা ফ্রি

বাম্পার অফার! টিকা নিলেই গাঁজা ফ্রি - West Bengal News 24

ভ্যাকসিন (vaccine) নিলেই উপহারের ডালি নিয়ে বসে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে (US)। যেভাবেই হোক নাগরিকদের ভ্যাকসিনমুখী (Vaccination) করতেই হবে। তার জন্য গাঁজা দিতেও প্রস্তুত। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এমনই ঘোষণা করেছে ওয়াশিংটন (Washington)। আমেরিকার যেসব অঙ্গরাজ্যে গাঁজা বৈধ, সেরকমই এক অঙ্গরাজ্যে এই নজিরবিহীন সিদ্ধান্ত নেয় প্রশাসন। জানায়, করোনার ভ্যাকসিন (vaccine) নিলেই মিলবে প্রি রোলড জয়েন্ট।

ওয়াশিংটনে (Washington) প্রাপ্তবয়স্কদের মধ্যে টিকা নিয়েছেন কেবলমাত্র ৫৪ শতাংশ। করোনার টিকার প্রতি এই অনিহাই প্রশাসনের উদ্বেগ তৈরি করেছে। তাই যেভাবে হোক নাগরিকদের টিকা নেওয়ার জন্য উত্‍সাহিত করতে চাইছে তারা। এর আগে বিয়ারের টোপ দিয়ে টিকাকরণে জোয়ার আনতে চেয়েছিল প্রশাসন। সেসময় ঘোষণা করা হয়েছিল, ২১ বছরের ঊর্ধ্বে যারা টিকা নিয়েছে তারা সকলেই বিনামূল্যে মদ পাবে। আর এবার ঘোষণা করা হল, টিকা নিলেই রেডিমেড রোল করা গাঁজার জয়েন্ট মিলবে।

উল্লেখ্য, এখনও পর্যন্ত ৬৩.৭ শতাংশ প্রাপ্তবয়স্কদের টিকাকরণ হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র। তাই মার্কিন প্রেসিডেন্ট (US President) জো বাইডেন আগামী ৪ জুলাইয়ের মধ্যে ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ককে করোনা ভ্যাকসিন দিতে চান। তার জন্যই দেওয়া হচ্ছে এমন নানা দরণের টোপ। প্রসঙ্গত, কিছুদিন আগে ওয়েস্ট ভার্জিনিয়ার (West Virginia) সরকার টিকার সাথে সাথে এক লটারির বন্দোবস্ত করে। যে খেলায় জিতলে মিলতে পারে পিকআপ ট্রাক, শিকারের জন্য বন্দুক এবং শটগান।

কারা এই লটারিতে (Lottery) অংশগ্রহণ করতে পারবে? জানানো হয়, নাগরিকরা এক ডোজ টিকা নিলেই এই লটারিতে অংশগ্রহণ করতে পারবে। ২০ জন থেকে ৪ অগাস্ট পর্যন্ত এই খেলা চলবে। যারা এই সময়ের মধ্যে টিকা নেবেন, তাদের মধ্যেই কেউ হয়ত জিতে নেবেন পিকআপ ট্রাক, বন্দুক কিম্বা মোটা অঙ্কের টাকা।

হ্যাঁ, ট্রাক, রাইফেল, শটগানের পাশাপাশি ১.৫ মিলিয়ন মার্কিন ডলারের ($1.5 million) আর্থিক পুরস্কারেরও (Grand Prize) ঘোষণা করেছে সরকার। দ্বিতীয় পুরস্কার হিসাবে রয়েছে ৫০০,০০০ মার্কিন ($500,000) ডলার।

সুত্র : কলকাতা ২৪*৭

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য