আন্তর্জাতিক

‘অত্যন্ত সংক্রামক’ করোনার ডেল্টা স্ট্রেন, সতর্ক করলেন জো বাইডেন

‘অত্যন্ত সংক্রামক’ করোনার ডেল্টা স্ট্রেন, সতর্ক করলেন জো বাইডেন - West Bengal News 24

করোনার ডেল্টা ভ্যারিয়্যান্ট  নিয়ে উদ্বেগ আমেরিকাতেও । খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন  ও আমেরিকার মুখ্য স্বাস্থ্য পরামর্শদাতা চিকিৎসক অ্যান্টনি ফৌসি এব্যাপারে সতর্ক থাকতে বলেছেন। করোনার ডেল্টা স্ট্রেনে বিশেষত যুব সম্প্রদায় বেশি সংক্রমিত হচ্ছেন, তাঁদেরকে বাড়তি সতর্কতা নিতে বলেছেন বাইডেন, ফৌসি। ডেল্টা স্ট্রেন নিয়ে উদ্বিগ্ন বাইডেন ও চিকিৎসক ফৌসি আরও জানিয়েছেন, করোনোভাইরাসের এই ডেল্টা স্ট্রেনটি অত্যন্ত সংক্রামক, এটি এখন ১২ থেকে ২০ বছর বয়সীদের মধ্যে দ্রুত ছড়াচ্ছে। সতর্ক থাকতে হবে প্রত্যেককে।

বিশ্ব করোনার আতঙ্কে তটস্থ। গত দেড় বছরেরও বেশি সময় ধরে গোটা বিশ্বকে কার্য়ত তছনছ করে দিয়েছে করোনাভাইরাস। দেশে-দেশে করোনায় মৃত্যুমিছিল এখনও কম-বেশি জারি আছে। সংক্রমণও ছড়াচ্ছে নতুন-নতুন রূপ নিয়ে। সময় যত এগোচ্ছে ততই ভাইরাস  তার চরিত্র বদলাচ্ছে। এই মুহূর্তে করেনাার ডেল্টা স্ট্রেন নিয়ে চূড়ান্ত উদ্বেগ ছড়িয়েছে। সর্বপ্রথম ভারতেই  করোনার এই স্ট্রেনের হদিশ মেলে। যা অত্যন্ত সংক্রামক বলে ধরা হচ্ছে। ভারতে করোনার সেকেন্ড ওয়েভ আছড়ে পড়ার পিছনে এই ডেল্টা স্ট্রেনই দায়ী বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ৬২টি দেশে করোনার ডেল্টা স্ট্রেনের হদিশ মিলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাই (World Health Organization) এই তথ্য জানিয়েছে।

করোনার ডেল্টা স্ট্রেন নিয়ে চূড়ান্ত উদ্বেগ আমেরিকাতেও। মারণ ভাইরাস গোটা আমেরিকাকে ভয়াবহ ধাক্কা দেয়। করোনায় মৃত্যু মিছিল দেখেছে বাইডেনের দেশ। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট থাকার সময় করোনা মারাত্মক আকার নিয়েছিল আমেরিকায়। সংক্রমণ মোকাবিলায় কার্যত কিংকর্তব্যবিমূঢ় থাকতে হয়েছে আমেরিকাকে।

একটা সময় পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছিল। ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন নিজেই জানিয়েছিলেন, ভগবানের উপর বাকিটা ছেড়ে দিয়েছেন। যদিও সময়ের সঙ্গে-সঙ্গে আমেরিকাতেও করোনার সংক্রমণ কমেছে। টিকা তৈরির পরেই বিদ্যুৎ গতিতে তার প্রয়োগ হয়েছে আমেরিকায়। দ্রুত গতিতে টিকাকরণ কর্মসূচিই আমেরিকায় করোনার গতি কমাতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে বলে মনে করা হচ্ছে।

তবে এবার করোনার ডেল্টা স্ট্রেন নিয়ে নয়া উদ্বেগ মার্কিন মুলুকে। প্রেসিডেন্ট জো বাইডেন টুইটে লিখেছেন, ‘‘করোনার ডেল্টা ভ্যারিয়্যান্ট অত্যন্ত সংক্রামক কোভিড-19 স্ট্রেন। আমেরিকায় ১২ থেকে ২০ বছর বয়সীদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে। আপনি যদি যুবক হন এবং টিকা এখনও পর্যন্ত না নিয়ে থাকেন, তবে আজই সতর্ক হোন। সময় এসেছে। নিজেকে এবং পরিবারের অন্যদের রক্ষা করুন।’’

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য