আন্তর্জাতিক

আফগানিস্তানে বন্দুক হামলা, ১০ মাইন অপসারণকর্মী নিহত

আফগানিস্তানে বন্দুক হামলা, ১০ মাইন অপসারণকর্মী নিহত - West Bengal News 24

আফগানিস্তানের উত্তরাঞ্চলের বাঘলান প্রদেশে হ্যালো ট্রাস্ট মাইন-ক্লিয়ারিং সংগঠনের ১০ জন কর্মীকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১৬ জন।

গত মঙ্গলবার রাতে বাঘলান প্রদেশে অবস্থিত যুক্তরাজ্যভিত্তিক সংগঠন হ্যালো ট্রাস্ট চ্যারিটির একটি ক্যাম্পে ১১০ জন কর্মী ছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা কমপাউন্ডে ঢুকে গুলি চালায়। এতে ১০ জন নিহত এবং ১৬ জন আহত হন।

হ্যালো ট্রাস্ট মাইন-ক্লিয়ারিংয়ের প্রধান নির্বাহী জেমস কাউয়ান সংবাদমাধ্যমকে বলেন, বন্দুকধারীরা একটি বিশেষ জাতিগোষ্ঠীর নির্দিষ্ট কয়েকজনের খোঁজ করছিলেন।

এ ঘটনার পর বুধবার সাইট ইন্টেলিজেন্স মনিটরিং গ্রুপ বলে, আইএসআইএলের (আইএসআইএস) সশস্ত্র গ্রুপ এই হামলার দায় স্বীকার করেছে।

এর আগে হ্যালো ট্রাস্ট চ্যারিটি ক্যাম্পে হামলার জন্য তালেবানকে দায়ী করে আফগান সরকার। তবে এই সশস্ত্র গ্রুপটি বন্দুক হামলার দায় অস্বীকার করেছে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য