রাজ্য

মৌসুমি বায়ুর আগমনে আজ থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্যে, জানুন কোন কোন জেলায়

রাজ্যে প্রবেশ করেছে মৌসুমী বায়ু। আর তার জেরেই আগামী দু-তিন দিন বঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এ বিষয়ে বেশ কিছু সতর্কতা জারি করা হয়েছে। এরই সঙ্গে বাংলায় বর্ষার আগমনে সঙ্গে সঙ্গেই ঘূর্ণিঝড় ‘গুলাব’-র পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। তবে এখনও পর্যন্ত এর গতি-প্রকৃতি সম্পর্কে কিছুই জানা যায়নি।

বর্ষার আগমনে ফলে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর থেকে দক্ষিণের বিভিন্ন জেলায়। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং সহ বেশ কিছু জেলাতেও। এরই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়। এই সমস্ত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সর্তকতা। কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

সুত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য