জাতীয়

মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেই ধুন্ধুমার, পাঞ্জাব পুলিশের হাতে গ্রেফতার অকালি দল প্রধান

মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেই ধুন্ধুমার, পাঞ্জাব পুলিশের হাতে গ্রেফতার অকালি দল প্রধান - West Bengal News 24

অবিলম্বে মন্ত্রী সাধু সিং ধরমসোতকে সরানো হোক। মঙ্গলবার দুপুরে শিরোমণি অকালি দলের সদস্যরা এই দাবি নিয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জল কামান ব্যবহার করতে হয় পুলিশকে। ইতিমধ্যেই শিরোমনি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদলকে আটক করা হয়েছে।

টিকাকরণ, ছাত্র ছাত্রীদের বৃত্তি ও কৃষকদের জমি সংক্রান্ত একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে পাঞ্জাব সরকারের বিরুদ্ধে। আটক হওয়ার আগে সুখবীর সিং বাদল বলেন, ‘ঝড় উঠলে কিন্তু ক্যাপ্টেন থামাতে পারবেন না। সর্বশক্তি ব্যবহার করলেও ব্যর্থ হবেন।

টিকাকরণে দুর্নীতি, তফশিলি জাতি-উপজাতির স্কলারশিপের ক্ষেত্রে দুর্নীতি রয়েছে। অবৈধভাবে নেওয়া হয়েছে কৃষকদের জমি। আর এজন্য অমরিন্দর সিংকে সরে যেতে হবে।’‌

সোমবারই প্রায় একই ইস্যুতে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ দেখায় বিরোধী দল আপ। সেই বিক্ষোভে অংশ নিয়েছিলেন বিধায়ক তথা বিরোধী দলনেতা হরপাল সিং চিমা-সহ বহু আপ নেতা। সেই বিক্ষোভে রাজ্যের মন্ত্রী সাধু সিং ধরমসোতকে সরানোর দাবি জানানো হয়। এরপরই একাধিক আপ নেতাকে আটক করা হয়। পুলিশের এই ভূমিকায় ‘গণতন্ত্রের হত্যা’ করা হচ্ছে বলে সরব বিরোধীরা।

সুত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য