বিশাখাপত্তনমে এনকাউন্টারে খতম ৬ মাওবাদী

ফের বড়সড় সাফল্য পেল গ্রেহাউন্ড বাহিনী। বিশাখাপত্তনমে এনকাউন্টারে খতম হল ৬ জন মাওবাদী। বুধবার সকালে কোয়ুরু ব্লকের থিগালামেট্টা জঙ্গলে ঘটেছে সংঘর্ষ।
বিশেষ সূত্রে খবর পেয়ে এদিন ওই জঙ্গলে তল্লাশি চালাচ্ছিল বাহিনী। তখনই তাদের লক্ষ্য করে ছুটে আসতে থাকে গুলি। পাল্টা গুলি চালায় নিরাপত্তারক্ষীরাও। গোলাগুলিতে মারা যায় ৬ জন মাওবাদী। বিশাখাপত্তনম পুলিশের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ঘটনাস্থল থেকে একটি একে ৪৭ রাইফেল, স্বয়ংক্রিয় রাইফেল, কার্বাইন, ৩টি ৩০৩ রাইফেল, দেশি অস্ত্র উদ্ধার হয়েছে।
পুলিষ অফিসার ভেঙ্কটরামন জানিয়েছেন, গোলাগুলির ফাঁকে বেশ কয়েক জন মাওবাদী পালিয়েছে। তাদের মধ্যে রয়েছে শীর্ষ নেতারাও। গভীর জঙ্গরে এনকাউন্টার হওয়ায় সব দেহ উদ্ধারও করা যায়নি। হতাহতের সংখ্যা তাই বাড়তে পারে। ফেরার মাওবাদীদের ধরতে কপ্টারে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ এবং বাহিনী।
সুত্র : আজকাল



