বর্ধমান

পুকুরের জল থেকে নারকেল আনতে গিয়ে তলিয়ে মৃত্যু প্রৌঢ়ের

দেবাঙ্কন সরকার

পুকুরের জল থেকে নারকেল আনতে গিয়ে তলিয়ে মৃত্যু প্রৌঢ়ের - West Bengal News 24

বাড়ির পাশে নিজের পুকুরের পাড়ে থাকা নারকেল পুকুরের জলে পড়ে থাকায়, তা আনতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির।

মৃতের নাম হরপ্রসাদ হাজরা (৬৭)। বাড়ি শক্তিগড় থানার চাকুন্দি গ্রামে। মৃতের ভাগ্নে অর্নিবাণ দে জানিয়েছেন, শুক্রবার দুপুরে হরপ্রসাদবাবু একটি গামছা পড়ে বাড়ি সংলগ্ন পুকুরে যান।

পুকুরে একটি নারকেল ভাসতে দেখে তা আনতে পুকুরে নামেন। কিন্তু তারপর তাঁর আর কোন খোঁজ মেলেনি। পুকুরে তন্নতন্ন করে খোঁজা হয়। না মেলায় শনিবার সকালে বিপর্যয় মোকাবিলা দফতরের দু’জন ডুবুরিকে নামানো হয়।

এরপরই উদ্ধার হয় তাঁর দেহ। হরপ্রসাদবাবু ইছাপুর গান ফ্যাক্টরির অবসর প্রাপ্ত কর্মী ছিলেন।

এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য