রাজ্য

শ্যামাপ্রসাদের একার নেতৃত্বে পশ্চিমবঙ্গ তৈরি হয়নি, বিজেপি কে কটাক্ষ সৌগতর

শ্যামাপ্রসাদের একার নেতৃত্বে পশ্চিমবঙ্গ তৈরি হয়নি, বিজেপি কে কটাক্ষ সৌগতর - West Bengal News 24

বিজেপি দীর্ঘদিন ধরে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করে আসছে আজকের দিনটিতে। বিজেপি নেতারা দাবি জানিয়ে আসছেন এই দিনটির বিশেষ তাত্‍পর্য রয়েছে। আজ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন তাঁরা পশ্চিমবঙ্গ দিবস পালন করবেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সামনে রেখেই আজ পশ্চিমবঙ্গ দিবস পালন করবে বিজেপি। রাজ্য বিজেপির কার্যালয়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে আজ।

এই বিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় পাল্টা জবাব দিয়েছেন।তিনি জানিয়েছেন আলাদা করে পশ্চিমবঙ্গ দিবস পালন করার কোনও মানে হয় না। সৌগত রায় বলেন শ্যামাপ্রসাদ একা পশ্চিমবঙ্গ নিয়ে আসেনি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একজন বড় মাপের নেতা ছিলেন এই টুকুই। তাঁর একার নেতৃত্বে পশ্চিমবঙ্গ গড়ে ওঠেনি।

আবার অন্যদিকে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য হিসেবে ঘোষণা করার দাবি জানাচ্ছেন বিজেপি সাংসদ জন বারলা। তিনি বলেছেন সাংসদ অধিবেশন শুরু হলেই এই দাবি তুলে ধরবেন। তাঁর আরও অভিযোগ মুখ্যমন্ত্রী তাদের কথা শোনেন না।
আজ যখন রাজ্য বিজেপি নেতৃত্ব পশ্চিমবঙ্গ দিবস পালন করছে তখন সৌগত রায় কটাক্ষ করে বলেন বিজেপির সভাপতি দিলীপ ঘোষের উচিত পশ্চিমবঙ্গ দিবস পালন না করে আগে জণ বারলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

সূত্র : প্রথম কলকাতা

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য