জীবন যাত্রা

উপভোগ করুন একাকিত্ব

উপভোগ করুন একাকিত্ব - West Bengal News 24

পার্কে, মার্কেটে অথবা আপনার প্রিয় খাবার দোকানে সব খানেই প্রেমিক-প্রেমিকা যুগলদের রাজত্ব। এমনকি একটা সিনেমা দেখতে বসলেন সেখানেও প্রেম ভালোবাসা ছাড়া আর কিছুই নেই। বন্ধুদের মধ্যেই প্রায় সবাই নিজেদের গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে আর আপনি নিঃসঙ্গতা ও একাকিত্বে ভুগছেন।

অনেকেই একাকিত্বে ভোগার কারণে হতাশাগ্রস্থ থাকেন। বিশেষ করে একটা বয়সে যখন আশে পাশে বন্ধু-বান্ধবরা সবাই প্রেম-ভালোবাসায় জড়িয়ে পড়ে অথবা বিয়ে করে ফেলে তখন একাকিত্বটা মানসিক চাপ ও বিষন্নতায় পরিণত হয়। কিন্তু কেউ চাইলে তার একা থাকাটাকেও উপভোগ করতে পারে। আসুন তাহলে জেনে নেয়া যাক কিভাবে একা থাকাটাকে উপভোগ্য করে তোলা যায়।

নিজের রুম সাজিয়ে তুলুন
সারাদিনের বেশিরভাগ সময়টা নিশ্চয়ই আপনার নিজের রুমেই কেটে যায়। নিজের রুমটিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলে মন ভালো থাকবে সব সময়। নিজের রুমকে উপভোগ্য করে তুলতে ভালো সাউন্ড সিস্টেম এনে রাখুন যাতে মাঝে মাঝে গান শুনতে পারেন। সুন্দর সুন্দর ল্যাম্প জ্বালিয়ে রাখুন। সুগন্ধী কোনো এয়ার ফ্রেশনার রাখুন রুমে। কারণ সুন্দর গন্ধে মন ভালো থাকে। যখনই সময় পাবেন নিজের রুমটা গুছিয়ে ফেলবেন। এতে সময়ও কেটে যাবে আবার মনও ভালো থাকবে।

পরিবারের সাথে সময় কাটান
একা থাকার একটি বড় সুবিধা হলো পরিবারকে প্রচুর সময় দেয়া যায়। বাবা মায়ের কিছু কাজ ভাগ করে নিন। ছোট ভাই বোন থাকলে তাদের পড়াশোনায় সাহায্য করুন। পরিবারের সাথে মাঝে মাঝে বেড়িয়ে আসুন দূরের কোনো সুন্দর যায়গা থেকে। সুযোগ পেলেই আত্মীয়স্বজনের বাসায় বেড়াতে যান। বেশ মজাতেই কেটে যাবে সময়গুলো।

সামাজিকতা বাড়িয়ে তুলুন
বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা দিন সময় পেলেই। অফিস বা ক্লাস শেষ করেই বন্ধুদের নিয়ে বেড়িয়ে আসুন কোনো কফি শপ অথবা সিনেমা হল থেকে। আপনার আসে পাশের বাসার প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলুন।

ব্যায়াম ও খেলাধুলা করুন
বন্ধুদের নিয়ে বিভিন্ন খেলার আয়োজন করুন। ক্রিকেট, ফুটবল অথবা সাইকেলিং প্রতিযোগীতা করতে পারেন। নিয়মিত ব্যায়াম ও খেলাধুলা করলে শরীর ও মন দুটাই ভালো থাকে।

নিজের জন্য কিছু কিনুন
কেনাকাটা করলে মানুষের মন ভালো থাকে। ভালো কোনো মার্কেট থেকে ঘুরে আসতে পারেন একা একাই। নিজের জন্য কিছু পছন্দ হয়ে গেলে কিনে ফেলুন। আর পকেটে টাকা না থাকলেই সমস্যা নেই। বড় বড় মার্কেট গুলোতে এমনেই ঘুরতে ভালো লাগে।

সৌখিন ও সৃজনশীল হয়ে উঠুন
আপনার শখ ও সৃজনশীলতাকে প্রাধান্য দিন। আপনি হয়তো খুব ভালো গান জানলে কোনো গানের দলের সাথে যুক্ত হয়ে যান। অথবা বই পড়তে ভালোবাসলে কোনো লাইব্রেরীর সদস্য হয়ে যেতে পারেন। আবার শখ করে রঙ তুলি ও ক্যানভাস কিনে ছবি আঁকা শুরু করে দিতে পারেন চাইলে। আবার যাদের গিটারের প্রতি আগ্রহ থাকে তাঁরা গিটার শেখার কোনো প্রতিষ্ঠানে ঢুকে যেতে পারেন।

একা থাকা কোনো অভিশাপ নয়। বরং একটু চেষ্টা করলে এবং নিজেকে ভালোবাসলে একাকীত্বই হয়ে উঠবে উপভোগ্য। যারা একা থাকা নিয়ে হতাশায় ভুগছেন তাদের উচিত জীবনটাকে ইতিবাচক ভাবে দেখা এবং নিজের একান্ত সময়গুলোকে উপভোগ করা।

আরও পড়ুন ::

Back to top button