আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু - West Bengal News 24

পেরুর রাজধানী লিমা এবং কেন্দ্রীয় উপকূলীয় শহরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে ওই ভূমিকম্প থেকে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। খবর এএফপির।

পেরুর ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, বুধবার আঘাত হানা ওই ভূমিকম্পটির মাত্রা ছিল ৬। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বলছে, ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৮।

স্থানীয় সময় মধ্যরাত ২ টা ৫৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল মালা থেকে ৩৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং লিমা থেকে প্রায় ১শ কিলোমিটার দক্ষিণে।

পেরুর ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূকম্পটির গভীরতা ছিল ৩২ কিলোমিটার। ভূমিকম্পের সময় তীব্র কম্পনে লোকজনের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রাজধানী লিমাতে প্রায় ৯৭ লাখ মানুষের বসবাস। পেরুর মোট জনসংখ্যার এক তৃতীয়াংশই রাজধানীতে বসবাস করে।

এদিকে পেরুর বিভিন্ন পর্যবেক্ষণ সংস্থা বলছে, ভূমিকম্প থেকে সুনামি হওয়ার সম্ভাবনা নেই। প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে প্রতি বছরই পেরুতে প্রায় ডজনখানেক ভূমিকম্প আঘাত হানে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য