আন্তর্জাতিক
মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের বাড়ির সামনে জোরাল বিস্ফোরণ, মৃত ২, আহত ১৫

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদের (Hafiz Saeed) বাড়ি। তার বাড়ির ঠিক সামনেই ঘটা ভয়াবহ বিস্ফোরণে ১৫ জন গুরুতর আহত হয়েছেন। লাহোরের জহর টাউন এলাকায় সইদের বাড়ি।
বুধবার সকালে সেই বাড়ির সামনেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের বাড়ির জানলা-দরজার কাচও ভেঙে যায়। পাক সংবাদমাধ্যম ‘দ্য ডন’-এর সূত্রানুসারে জানা যাচ্ছে, ওই বিস্ফোরণে দু’জনের মৃত্যুও হয়েছে।
তবে কারা ওই বিস্ফোরণ ঘটিয়েছে কিংবা কেন এই হামলা, তা এখনও জানা যায়নি। এমনকী, বিস্ফোরণের সময় হাফিজ তার বাড়িতে ছিল কিনা সেটাও পরিষ্কার নয়।
প্রসঙ্গত, এই প্রথম ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ সইদের বাড়িতে হামলা হল তা নয়। এর আগেও তার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
সূত্র : সংবাদ প্রতিদিন



