জাতীয়

করোনা চিকিত্‍সায় আর্থিক সাহায্যের ক্ষেত্রে কর ছাড়, বড় ঘোষণা কেন্দ্রের

করোনা চিকিত্‍সায় আর্থিক সাহায্যের ক্ষেত্রে কর ছাড়, বড় ঘোষণা কেন্দ্রের - West Bengal News 24

বড় স্বস্তিতে কর দাতারা। কোভিড আবহে কোনও সংস্থা তার কর্মীকে চিকিত্‍সার জন্য যে পরিমাণ অর্থ দিয়ে সাহায্য করবে, ঠিক সেই পরিমাণ টাকাই আয়করে ছাড় মিলবে। গতকালই এই ঘোষণা করেছে কেন্দ্র। এমনকি করোনায় নিহত কর্মীর পরিবারকে আর্থিক সাহায্যের ক্ষেত্রেও একই ছাড় মিলবে। শুক্রবার একথা জানান কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর।

শুক্রবার করদাতাদের স্বস্তি দিয়ে আরও বেশ কয়েকটি বড় ঘোষণা করেছে কেন্দ্রের আয়কর বিভাগ। তাতে বলা হয়েছে, সরাসরি যারা কর দেন, তাদের জন্য তৈরি প্রকল্প ‘বিবাদ সে বিশ্বাস’-এর মেয়াদ বাড়ানো হয়েছে। ৩১ আগস্ট পর্যন্ত এই স্কিমে ট্যাক্স জমা দেওয়া যাবে। করদাতারা ৩১ অক্টোবরের মধ্যে নিজেদের কর জমা দিতে পারবেন। অতিরিক্ত টাকা দিতে হবে না।

কোভিডে অর্থসাহায্যের ক্ষেত্রে অনুরাগ ঠাকুর বলেছেন, ‘‌২০১৯-২০ এবং ২০২০-২১ অর্থবর্ষে কোভিড তহবিলে টাকা দান করলে, সেই পরিমাণ অর্থ করের আওতার বাইরে। সংকটের মধ্যে কোনও সংস্থা যদি তাদের কর্মীদের চিকিত্‍সার খরচ বহন করে কিংবা এককালীন টাকা দিয়ে থাকে, তবে সেই টাকায় কর ছাড় দেওয়া হবে।’‌ জানা গেছে ১০ লক্ষ টাকা পর্যন্ত অঙ্কের কর ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই টাকা এক্সগ্রাশিয়া বাবদ দান করতে পারে সংস্থাগুলি।

সুত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য