জাতীয়

স্বামী দ্বিতীয় বিয়ে করেছে, বিচার চেয়ে হাইওয়েতে ধর্নায় স্ত্রী

স্বামী দ্বিতীয় বিয়ে করেছে, বিচার চেয়ে হাইওয়েতে ধর্নায় স্ত্রী - West Bengal News 24

দ্বিতীয় বিয়ে করেছে স্বামী, রাগের চোটে তাই হাইওয়ে অবরোধ করে দিলেন স্ত্রী। অবশ্য প্রথমেই তিনি রাস্তা অবরোধের সিদ্ধান্ত নিয়েছিলেন তা নয়, স্থানীয় থানায় অভিযোগ করেছিলেন আগে। কিন্তু সেখানে কেউ তাঁর অভিযোগ নিতে চায়নি।

ধানবাদের নিরসা এলাকার বাসিন্দা পুষ্পা দেবীর অভিযোগ তাঁর স্বামী উমেশ যাদব এবং শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যেরা তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করত। এরপর একদিন ফের বিয়ে করে নেয় উমেশ। বিয়ের আগে পুষ্পা দেবীর সঙ্গে বিবাহ-বিচ্ছেদও হয়নি। এরপর নিরসা থানার দ্বারস্থ হন এবং সমস্ত ঘটনা খুলে বলেন, কিন্তু তাঁকে কেউ সাহায্য করেনি।

এরপর উপায় না দেখে বড় পদক্ষেপ নেন পুষ্পা। বাপের বাড়ির সদস্য এবং মহিলা সমিতির কিছু সদস্যদের নিয়ে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে ধর্নায় বসেন। ধর্নার জেরে ব্যস্ত দিল্লি-হাওড়া সড়কে যানজটের সৃষ্টি হয়। পশ্চিমবঙ্গের উদ্দেশে আসা বহু লরি এবং ট্রাক সারি দিয়ে দাঁড়িয়ে পড়ে।

কাজ হয় এতেই। নিরসা থানার পুলিশ এবার তাঁর অভিযোগ নেবে বলে আশ্বাস দিয়েছে। তবে তার জন্য পুষ্পা দেবীকে বোঝাতে প্রচুর সাধ্যসাধনা করতে হয়। নিরসা থানার ইন চার্জ সুভাষ সিং জানিয়েছেন, পুষ্পা দেবীর স্বামী এবং অন্যান্য অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর নেওয়া হবে এবং তদন্ত হবে।

সূত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য