জাতীয়

যোগীরাজ্যে যাত্রীবোঝাই বাস-মিনি ট্রাক সংঘর্ষ, অনেকের মৃত্যুর আশঙ্কা, শোকপ্রকাশ যোগীর

যোগীরাজ্যে যাত্রীবোঝাই বাস-মিনি ট্রাক সংঘর্ষ, অনেকের মৃত্যুর আশঙ্কা, শোকপ্রকাশ যোগীর - West Bengal News 24

ভয়াবহ দুর্ঘটনা উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মোরাদাবাদে (Moradabad)। সোমবার সকালে দিল্লি-লখনউ হাইওয়ের (Delhi-Lucknow Highway) উপর যাত্রীবোঝাই বাস ও মিনি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটল। মর্মান্তিক এই দুর্ঘটনায় ১২ জনেরও বেশি যাত্রী মারা গিয়েছেন। আহত বহু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। চলছে উদ্ধারকাজ। ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, এদিন সকাল ৬টা নাগাদ পাঞ্জাব এবং পিলভিটের মধ্যে চলা একটি যাত্রীবোঝাই বাস দিল্লি-লখনউ হাইওয়ের উপর পাকবারা এলাকায় মিনি ট্রাকটিকে পিছন থেকে ধাক্কা মারে। ওই সময় মিনি ট্রাকটিতে ২০ থেকে ২৫ জন যাত্রী ছিলেন। বাসটিতেও ৫০ জনের বেশি যাত্রী ছিলেন। স্থানীয় প্রশাসন এবং প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাকটিকে পিছন থেকে ধাক্কা মারে বাসটি। এরপরই স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান।

পুলিশ সরকারিভাবে পাঁচজনের মৃত্যুর খবর জানালেও বেসরকারি মতে, ঘটনায় ১২ জনেরও বেশি যাত্রীর মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি মোরাদাবাদ জেলা হাসপাতালে চিকিত্‍সার জন্য পাঠানো হয়েছে। তাঁদের মধ্য অনেকেরই অবস্থা আশঙ্কাজনক বলে মনে করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। রয়েছেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরাও। এই ঘটনায় ইতিমধ্যে মৃতদের পরিবারের উদ্দেশে গভীর শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি আহতদের শুশ্রুষার জন্য আধিকারিকদের সমস্তরকম ব্যবস্থা করার নির্দেশও দিয়েছেন তিনি।

সূত্র : সংবাদ প্রতিদিন

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য