বিনোদন

পোশাক খুলতেও আপত্তি নেই তার!

পোশাক খুলতেও আপত্তি নেই তার! - West Bengal News 24

মুম্বাই, ২৮ জুলাই- বলিউডের লাস্যময়ী অভিনেত্রী জেরিন খান সালমান খানের সঙ্গে ‘ভীড়’ ছবি দিয়ে আলোচনায় আসেন। এরপর ‘হাউসফুল-২’ ও ‘হেট স্টোরি-৩’ ছবিতে ভালো নাম কামিয়েছে এই অভিনেত্রী।

সর্বশেষ ছবি ‘১৯২১’ মুক্তি পেয়েছে গতবছর । চলতি বছর জেরিনের হাতে কোন ছবি নেই। এখন পর্যন্ত কোন ছবি হাতে পাননি এই উষ্ণ বলি নায়িকা।

এখন পর্যন্ত নতুন কোন ছবিতে চুক্তিবদ্ধও হননি তিনি। তবে কামব্যাক করার জন্য মুখিয়ে আছেন এ নায়িকা। নিজেকে আরো ভালোভাবে তৈরি করছেন।

জেরিন বলেন, সত্যি বলতে আমার হাতে এখন কোনও কাজ নেই। তবে কাজের জন্য নিজেকে বেশ প্রস্তুত করেছি আমি। এখন শারীরিকভাবে আমি অনেক বেশি ফিট। যে কোনও পোশাক পড়ে আমি কাজ করতে আগ্রহ প্রকাশ করছি। যদি চরিত্রের খাতিরে নগ্ন হতেও হয় তাতে আপত্তি নেই আমার। তবে এমন কাজ করতে চাই যে সে কাজ আমাকে সারাজীবন মনে রাখতে পারবো।

আরও পড়ুন ::

Back to top button