জাতীয়

জরুরি খবর, রেশনকার্ড হোল্ডারদের জন্য! ফ্রি রেশনের পাশাপাশি আর কী কী সুবিধা মিলবে জেনে নিন

জরুরি খবর, রেশনকার্ড হোল্ডারদের জন্য! ফ্রি রেশনের পাশাপাশি আর কী কী সুবিধা মিলবে জেনে নিন - West Bengal News 24

রেশন কার্ড হোল্ডারদের জন্য এই খবরটি জেনে রাখা বেশ জরুরি । রেশন কার্ডে ফ্রি রেশনের পাশাপাশি আর কী কী সুবিধা মিলবে জেনে নিন । দেশের সমস্ত নাগরিকদের জন্য এটা অত্যন্ত জরুরি একটি ডকুমেন্ট । পরিচয়পত্র হিসেবেও এটি ব্যবহার করা যেতে পারে । এছাড়া করোনা কালে দরিদ্র মানুষদের বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা করেছে সরকার ।

সরকারের তরফে নভেম্বর পর্যন্ত গরিব মানুষদের বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা করেছে । এই যোজনার মাধ্যমে দেশের প্রায় ৮০ কোটি মানুষ ফ্রিতে রেশন পাচ্ছেন । করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে দেশের গরিব মানুষদের ৫ কেজি রেশন দেওয়া হচ্ছে ।

বিনামূল্যে এবং সস্তায় রেশনের পাশাপাশি এই কার্ডের মাধ্যমে একাধিক সুবিধা পাওয়া যায় । রেশন কার্ড আপনি ঠিকানার প্রমাণ পত্র বা পরিচয় পত্র হিসেবে ব্যবহার করতে পারবেন । ব্যাঙ্কে কাজ বা গ্যাস কানেকশন নেওয়ার জন্য এই কার্ড ব্যবহার করতে পারবেন । ভোটার আইডি বা অন্যান্য ডকুমেন্ট তৈরি করার জন্য এই কার্ড ব্যবহার করা যেতে পারে ।

আপনার ইনকাম ২৭ হাজার টাকার কম হলে দারিদ্র সীমার নিচের রেশন কার্ডের জন্য আবেদন করা যেতে পারে । রেশন কার্ড তিন ধরনের হয় APL, BPL, AAY ।

রেশন কার্ডের জন্য অনলাইনেও আবেদন করতে পারবেন-

>> এর জন্য রাজ্যের খাদ্য বিভাগের ওয়েবসাইটে যেতে হবে >> এবার Apply online for ration card লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে >> রেশন কার্ড তৈরির জন্য আধার কার্ড, ভোটার আইডি, পাসপোর্ট, হেলথ কার্ড, ড্রাইভিং লাইসেন্স ডকুমেন্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে >> রেশন কার্ড তৈরির জন্য ৫ টাকা থেকে ৪৫ টাকা চার্জ নেওয়া হতে পারে >> ফর্ম ফিলআপের পর টাকা জমা দিয়ে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে >> ফিল্ড ভেরিফিকেশন হওয়ার পর আপনার রেশন কার্ড তৈরি হয়ে যাবে

রেশন কার্ডের জন্য অনলাইনেও আবেদন করতে পারবেন-

সূত্র : নিউজ ১৮

আরও পড়ুন ::

Back to top button