
দুর্গাপুরে সাতসকালে জঙ্গল থেকে উদ্ধার পুরনো ৫০০ টাকার নোট। সোমবার সকালে ১০০ দিনের কাজের কর্মীরা জঙ্গল পরিষ্কার করতে গিয়েছিলেন। সেই সময় তারা দেখেন একটি ব্যাগ পড়ে রয়েছে। সেটি খুলতেই হতবাক হয়ে যান। দেখেন, পুরনো ৫০০ টাকার নোট ভরতি।
২০১৬ সালের ৮ই নভেম্বর। ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করেছিল করার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর দেশজুড়ে একেবারে হই হই কাণ্ড। এটিএমের সামনে দীর্ঘ লাইন। কালো টাকা ও অবৈধ লেনদেন রুখতে বিশেষ ব্যবস্থা নেয় সরকার।
পুলিশ আপাতত টাকাগুলি বাজেয়াপ্ত করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ব্যাগের মধ্যে প্রায় ৪০ হাজার টাকা ছিল। কিন্তু কারা এই টাকাগুলি এখানে রাখল তা নিয়েই রহস্য দানা বেঁধেছে। তবে কী সেই সময় টাকা বদল করতে না পেরেই বর্তমানে এগুলিকে জঙ্গলে ফেলে রাখা হয়েছে। সব মিলিয়ে টাকার ব্যাগটিকে ঘিরে রহস্য দানা বেঁধেছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস



