
গত দু’দিন ধরে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত চলছে। কলকাতা, হাওড়া, হুগলি, বিভিন্ন এলাকায় জল থৈ থৈ করছে। উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে সেই নিম্নচাপের কারণে রাজ্যজুড়ে বৃষ্টিপাত শুরু হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং আলিপুরদুয়ার ,কোচবিহার, জলপাইগুড়ির জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
উত্তাল থাকবে এখন সমুদ্র। মত্স্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে হাওড়া, হুগলি ,পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ,বীরভূম ,পূর্ব বর্ধমান জেলায়।
আজ পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে নিম্নচাপের সামনে একটি পশ্চিমী অক্ষরেখা থাকায় বাধা পাচ্ছে নিম্নচাপটি। তবে দক্ষিণবঙ্গের ওপর থেকে ক্রমশ পশ্চিমে সরছে নিম্নচাপ।
নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে জোরে বৃষ্টি হচ্ছে। দফায় দফায় বৃষ্টি হওয়ায় তাপমাত্রার পারদ কিছুটা নেমেছে বিভিন্ন জেলায়। হাওয়া অফিস জানিয়েছে আগামী দুদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হবে। আজ পশ্চিমের জেলাগুলিতে সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর।
সূত্র: প্রথম কলকাতা



