জাতীয়

ফের ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেস, সামান্য কমল দেশের দৈনিক সংক্রমণ, ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়ে ৫৯৩

India Corona Update : ফের ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেস, সামান্য কমল দেশের দৈনিক সংক্রমণ, ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়ে ৫৯৩ - West Bengal News 24

গতকালের থেকে সংক্ৰমণ খানিকটা কমলেও উদ্বেগেই রাখল দৈনিক সংক্ৰমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত (Coronavirus Cases) ৪১, ৬৪৯।

সবমিলিয়ে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত মোট ৩,১৬,১৩,৯৯৩। করোনার গ্রাসে প্রাণ হারালেন (Death Cases) ৫৯৩ জন। যার ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪,২৩,৮১০। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৭,২৯১ জন। আক্রান্তের সংখ্যার থেকে কম সুস্থতার সংখ্যা। যা যথেষ্ট উদ্বেগের।

দেশজুড়ে এখনও পর্যন্ত সক্রিয় রোগীর সংখ্যা ৪,০৮,৯২০। মোট সুস্থতার সংখ্যা ৩,০৭,৮১,২৬৩। এখনও পর্যন্ত ৪৬,১৫,১৮,৪৭৯ জন দেশবাসী করোনার প্রতিষেধক পেয়েছেন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ৪৪ হাজার ২৩০ জন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন ৪২ হাজার ৩৬০ জন। করোনায় প্রাণ গিয়েছিল ৫৫৫ জনের।

দেশে তৃতীয় ঢেউয়ের ভ্রূকুটির মাঝে প্রতিদিনই ওঠানামা করছে করোনা সংক্রমণের সংখ্যা। শিশুদের টিকাকরণ সেপ্টেম্বর থেকে চালু করার ভাবনায় কেন্দ্র।

সূত্র: লেটেস্ট লি

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য