হাওড়া

কলকাতা পুলিশের লোগো ব্যবহার করে জালিয়াতি, গ্রেফতার আরেক ভুয়ো IPS

কলকাতা পুলিশের লোগো ব্যবহার করে জালিয়াতি, গ্রেফতার আরেক ভুয়ো IPS - West Bengal News 24

সাইবার থানায় ‘কেস’ মিটিয়ে দেওয়ার নাম করে বিভিন্ন মানুষের কাছে টাকা চাইত যুবক। সে টাকার অঙ্ক নেহাত কম নয়, ২০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত! অবশেষে পুলিশের জালে ধরা পড়ল প্রতারক। কলকাতা পুলিশ সূত্রের খবর, বালির এই যুবকের নাম অঙ্কিত কুমার। পুলিশ জানিয়েছে, অঙ্কিত কুমার বিভিন্ন লোককে টেক্সট পাঠাত। তাতে সে লিখত, ওই লোকেদের নামে সাইবার থানায় তাদের বিরুদ্ধে কেস আছে। তার পরে দাবি করত, সে টাকার বিনিময়ে ব্যপারটা মিটিয়ে দিতে পারে।

এই বলে ২০ হাজার থেকে ১ লাখ টাকা চেয়ে নিত। ভয় পেয়ে অনেকে দিয়েও দিতেন, আদৌ কেস আছে কি নেই তা যাচাই না করেই। তবে এই কাজে আটঘাট বেঁধেই নেমেছিল অঙ্কিত। সে এই কাজে ব্যবহার করত কলকাতা পুলিশের লোগো। শুধু তাই নয়, লোককে বিশ্বাস করাতে সে ব্যবহার করত ইন্টারনেট থেকে নেওয়া উচ্চপদস্থ আইপিএস অফিসারের ছবিও।

সে ধরা পড়ার পরে এই সবটাই কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে ফেসবুক পেজে। পুলিশ জানিয়েছে, সে বারবার মোবাইল হ্যান্ডসেটও বদল করত, যাতে ধরা না পড়ে। আইপি বদলাত নিজের ইন্টারনেট সংযোগের। তবে এসব করে সে মোটেও পালাতে পারেনি আইনের হাত থেকে। বিষয়টি নজরে আসতেই শুরু হয় তদন্ত এবং গতকাল, বৃহস্পতিবার রাতে বালি থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভুয়ো পরিচয়ের রমরমা ক্রমেই বাড়ছে রাজ্যে। সেই ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের পর থেকেই সামনে আসছে একের পর এক ভুয়ো কাণ্ড। সেই তালিকায় রয়েছে আইপিএস, আইএএস, ডাক্তার, উকিল, বিচারক। আসল-নকলের মধ্যে দ্বন্দ্বে সকলে। এবার ফের পুলিশ সেজে প্রতারণার ঘটনা সামনে এল।

সুত্র : দ্য ওয়াল

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য