জাতীয়

খেলতে গিয়ে কুয়োয় পড়ে মৃত্যু হল ৩ বছরের এক শিশুর

খেলতে গিয়ে কুয়োয় পড়ে মৃত্যু হল ৩ বছরের এক শিশুর - West Bengal News 24

কুয়োয় (Borewell) পড়ে মৃত্যু হল ৩ বছরের শিশুর। শনিবার মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলার যোগখেদি গ্রামে ঘটনাটি ঘটেছে।

ভেরুগড় থানার পুলিশ আধিকারিক প্রবীণ পাঠক জানান, ৩ বছরের মেয়েটি খেলতে খেলতে ওই সরু কুয়োতে পড়ে যায়। ১০-১২ ফুট গভীরতায় আটকে যায় সে।

পুলিশ আসার আগেই গ্রামবাসীরা শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। দুর্ভাগ্যবশত, হাসপাতালে চিকিত্‍সকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

পুলিশ জানিয়েছে, কুয়োর মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সুত্র : লেটেস্ট লি

আরও পড়ুন ::

Back to top button