অপরাধআন্তর্জাতিক

নিউইয়র্কে নাটকীয় কায়দায় এক মাকে হত্যা (ভিডিও)

নিউইয়র্কে নাটকীয় কায়দায় এক মাকে হত্যা (ভিডিও) - West Bengal News 24

নিউইয়র্কের ব্রুকলিনের একটি ব্যস্ত রাস্তায় নাটকীয় কায়দায় পিছন থেকে মাথায় গুলি করে জনসমক্ষে এক সন্তানের জননীকে হত্যা করেছে আরেক নারী।

স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার (৪ আগস্ট) নিউইয়র্কের ব্রুকলিনের একটি ব্যস্ত রাস্তায় ডেলিয়া জনসন (৪২) নামের ওই মাকে মাথায় গুলি করে আততায়ী। মাথায় ও পায়ে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা যান ওই মা।

এদিকে পুরো হত্যাকাণ্ডটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। সেই ফুটে পর্যবেক্ষণ করে আততায়ীকে খুঁজে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বেশ কিছু লোকজনের সঙ্গে ডেলিয়া সড়কের পার্শ্ববর্তী একটি দোকানের সামনে দাঁড়িয়ে আছেন। এরপর সন্দেহভাজন এক নারী একটা সাদা গাড়ি থেকে বের হয়ে হেঁটে হেঁটে ডেলিয়ার দিকে যায় এবং বন্দুক বের করে পিছন থেকে তার মাথায় গুলি চালায়।

গুলিবিদ্ধ হয়ে ডেলিয়া মাটিতে লুটিয়ে পড়ে। তারপর বন্দুকধারী ঘুরে দাঁড়ায় এবং একটি সাদা গাড়িতে ওঠে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ওই নারী আততায়ীর বয়স ২০ এর মাঝামাঝি বলে জানিয়েছে পুলিশ।

কাছাকাছি টহলরত পুলিশ কর্মকর্তারা কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং গুলিবিদ্ধ ডেলিয়াকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ডেলিয়ার ভাই ম্যাথিস জনসন বলেন, ঘটনার আগের দিন নিহত ডেলিয়া একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় গিয়েছিলেন। ম্যাথিস জনসনের মতে, হামলাকারী হয়তো তার বোনকে সেই অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে থেকেই অনুসরণ করেছিল।

সূত্র : ডেইলি মেইল

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য