রাজ্য

আসন্ন তৃতীয় ঢেউ! জেলার হাসপাতালগুলিকে প্রস্তুত থাকার নির্দেশ নবান্নের

আসন্ন তৃতীয় ঢেউ! জেলার হাসপাতালগুলিকে প্রস্তুত থাকার নির্দেশ নবান্নের - West Bengal News 24

করোনার তৃতীয় ঢেউ নিয়ে চিন্তিত গোটা দেশ। এখনও পর্যন্ত দেশে দ্বিতীয় ঢেউ-এর রেশ কাটেনি, এদিন এমনটাই জানিয়েছেন এইমস প্রধান। এর মাঝেই তৃতীয় ঢেউ আছড়ে পড়লে কী হবে? যখন চিন্তার কারণ শিশুরা, কারণ এবারের তরঙ্গে আক্রান্ত হতে পারে শিশুরাই। তাই বেশি সতর্কতা রয়েছে গোটা দেশেই, পিছিয়ে নেই রাজ্য। শিশুদের করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিত্‍সা পরিষেবা নিয়ে এবার জেলার হাসপাতাল গুলিকে নির্দেশ দিল নবান্ন।

করোনার তৃতীয় ঢেউ-এর মোকাবিলায় তৈরি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পরিকাঠামোগত ভাবে পুরো তৈরি থাকতে হবে, কোথাও সমস্যা হলে দ্রুত নবান্নকে জানাতে হবে। যদি চিকিত্সা সরঞ্জামের অভাব থাকে, তাও নবান্নকে জানাতে হবে। নবান্নের তরফে দ্রুত চিকিত্সা সরঞ্জামের ব্যবস্থা করা হবে। কোনও ফাঁকি দিলে চলবে না।

স্বভাবতই দ্বিতীয় ঢেউ-এর মত ক্ষতি হোক সেটা চাইছে না রাজ্য সরকার। তাই আগাম প্রস্তুতি নিচ্ছে। কলকাতার হাসপাতাল গুলিকে সাজিয়ে তোলা হয়েছে। জেলাতেও করোনার সংক্রমণের প্রবণতা থাকায় সেখানে কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত জানতে চেয়েছে নবান্ন।

শিশু-চিকিত্সায় বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করছে রাজ্য সরকার। মূলত শিশুদের ডায়ালিসিস ও ক্রিটিক্যাল কেয়ার চিকিত্সায় জোর দেওয়া হচ্ছে। স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুসারে, বর্তমানে রাজ্যে ৩১টি ডায়ালিসিস ইউনিট রয়েছে। করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় বাড়ানো হচ্ছে এই ধরনের ইউনিটের সংখ্যা। এছাড়াও বাড়ানো হয়েছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ও শিশুদের জন্য ভেন্টিলেশন ইউনিটের। করোনার তৃতীয় ঢেউ-এর প্রাথমিক টার্ফেট হল শিশুরাই তাই চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্য মহলে।

সূত্র: এই মুহুর্তে

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য