রাজ্য

রাজ্যে একধাক্কায় অনেকটা কমল দৈনিক সংক্রমণ, সংক্রমণের নিরিখে একননম্বরে দক্ষিণ ২৪ পরগনা

রাজ্যে একধাক্কায় অনেকটা কমল দৈনিক সংক্রমণ, সংক্রমণের নিরিখে একননম্বরে দক্ষিণ ২৪ পরগনা - West Bengal News 24

একধাক্কায় অনেকটা কমল রাজ্যের দৈনিক করোনা (Coronavirus) সংক্রমণ। তবে সামান্য বাড়ল দৈনিক মৃত্যুও। চিন্তা বাড়িয়ে এদিনও রাজ্যে সংক্রমণের নিরিখে একনম্বরে দক্ষিণ ২৪ পরগনা। চিন্তা বাড়িয়েছে আরও তিন জেলা।

শনিবার সন্ধের স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট বলছে, একদিনে রাজ্যে করোনা (COVID-19) আক্রান্ত হয়েছেন ৬৭৮ জন। যা শুক্রবারের তুলনায় অনেকটা কম। শুক্রবার এ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৭৫৮ জন। আবার বেড়েছে দৈনিক মৃত্যুও। শুক্রবার করোনায় রাজ্যে মৃত্যু হয়েছিল ৯ জনের। এদিন সেই সংখ্যা সামান্য বেড়ে দাঁড়াল ১০।

করোনার তৃতীয় ঢেউ নিয়ে মাথাব্যথা বাড়ছে। সেই ঢেউ রুখতে মরিয়া প্রশাসন ও স্বাস্থ্যদপ্তর। এমন পরিস্থিতিতে চিন্তা বাড়িয়ে ফের বাড়ল সংক্রমণের হারও। এদিন রাজ্যের পজিটিভিটি রেট বা সংক্রমিতের হার দাঁড়িয়েছে ১.৭৩ শতাংশ। তবে মৃত্যুহার দাঁড়িয়েছে ১.১৯ শতাংশ।

আরো পড়ুন : খুনিদের খুঁজে খুঁজে বের করা হবে, রেয়াত করা হবে না পুলিশকেও, হুঁশিয়ারি শুভেন্দুর

এদিনের পরিসংখ্যান বলছে, সংক্রমণের নিরিখে রাজ্যে একননম্বরে দক্ষিণ ২৪ পরগনা। একদিনে এই জেলায় করোনা সংক্রমিত হয়েছেন ৮৯ জন। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (৮৪)। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা (৭০)। মাথাব্যথা বাড়িয়ে সংক্রমণের নিরিখে রাজ্যে চতুর্থ স্থানে রয়েছে দার্জিলিং (৬০)।

সবমিলিয়ে এদিন রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লক্ষ ৪২ হাজার ৪২৫ জন। তাঁদের মধ্যে অবশ্য সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১৫ লক্ষ ১৪ হাজার ৪৭৫ জন। ফলে রাজ্যে চিকিৎসাধীন বা অ্যাকটিভ (Active Case) কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৫৯৪ জন।

আরো পড়ুন : সাত বিধানসভায় কোভিড প্রায় শূন্য, উপনির্বাচনের দাবিতে রিপোর্ট তৃণমূলের

এদিকে রাজ্যে একদিনে করোনায় মৃত্যুর নিরিখে শীর্ষে তিন জেলা। কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে ২ জন করে করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। বাকিরা দার্জিলিং, কালিম্পং, নদিয়া এবং পশ্চিম বর্ধমানের বাসিন্দা। এদিন রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ হাজার ৩৫৬ জন।

করোনার তৃতীয় ঢেউ রুখতে কোভিড পরীক্ষায় জোর দেওয়া হচ্ছে রাজ্যে। গত ২৪ ঘণ্টায় বাংলায় ৩৯ হাজার ১১৭ টি নমুনার পরীক্ষা হয়েছে। ফলে মোট পরীক্ষা হওয়া নমুনার সংখ্যা বেড়ে দাঁড়াল ১ কোটি ৬৬ লক্ষ ২৫ হাজার ৫৭১ টি নমুনা পরীক্ষা হয়েছে।

সূত্র : সংবাদ প্রতিদিন

আরও পড়ুন ::

Back to top button