দাম্পত্য কলহের জের! স্ত্রীকে চড়,কিল,ঘুঁসি স্বামীর, থানায় অভিযোগ দায়ের গৃহবধুর
সুভাষ চন্দ্র দাশ

স্বামীর হাতে প্রহৃত হয়ে থানায় অভিযোগ দায়ের করলেন এক গৃহবধু। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে ক্যানিং থানার হাটপুকুরিয়া গ্রামে।হাটপুকুরিয়া গ্রামের বাসিন্দা সামসুদ্দিন মোল্লার সাথে বছর দশেক আগে ভলেয়া গ্রামের রাজিয়া মোল্লার সাথে বিয়ে হয়।
দম্পতির তিন ছেলেমেয়ে রয়েছে।স্থানীয় সুত্রে জানা গিয়েছে ওই দম্পতির মধ্যে পারিবারিক কারণে প্রতিদিনই গন্ডগোল বচসা হতো। এদিন রাতেও গন্ডোগোল হয়।
আরো পড়ুন : বান্ধবীর জন্মদিনে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ: প্রেমের ফাঁদে ফেলে যুবককে গ্রেফতার করল পুলিশ
অভিযোগ সেই সময় সামসুদ্দিন তার স্ত্রীকে চড়,কিল,ঘুঁসি এমনকি মুখে লাথি মারে। ঘটনাস্থলে গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ওই গৃহবধু। বাপের বাড়ির লোকজন খবর পেয়ে উদ্ধার করে চিকিত্সার জন্য ক্যানিং মহকুমা হাসপাতাল নিয়ে যায়।
অন্যদিকে ওই গৃহবধুর বাপের বাড়ির পরিবারের লোকজন ক্যানিং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।



